শব্দে শব্দে কুরআন › সূরা আশ-শু'আরা › আয়াত ৪৯

সূরা আশ-শু'আরা, আয়াত ৪৯ (২৬:৪৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৯ · পৃষ্ঠা ৩৬৯

قَالَ ءَامَنتُمْ لَهُۥ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ ۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِى عَلَّمَكُمُ ٱلسِّحْرَ فَلَسَوْفَ تَعْلَمُونَ ۚ لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَـٰفٍ وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

ফির‘আউন বললঃ আমি তোমাদেরকে অনুমতি দেয়ার পূর্বেই তোমরা তাতে বিশ্বাস করলে? এইতো তোমাদের প্রধান যে তোমাদেরকে যাদু শিক্ষা দিয়েছে; শীঘ্রই তোমরা এর পরিণাম জানবে; আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক হতে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শুলবিদ্ধ করবই।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

ফেরাউন বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে? নিশ্চয় সে তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কর্তন করব। এবং তোমাদের সবাইকে শূলে চড়াব।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

ফির’আউন বললো, ‘তোমরা কি তার উপর ঈমান আনলে আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে? নিশ্চয় সে তোমাদের বড়জন, যে তোমাদের যাদু শিক্ষা দিয়েছে। সুতরাং এখনই জেনে নেবে। আমি শপথ করে বলছি। নিশ্চয় আমি তোমাদের এক দিকের হাত ও বিপরীত দিকের পা কর্তন করবো এবং তোমাদের সবাইকে শূলবিদ্ধ করবো’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[Pharaoh] said, "You believed him [i.e., Moses] before I gave you permission. Indeed, he is your leader who has taught you magic, but you are going to know. I will surely cut off your hands and your feet on opposite sides, and I will surely crucify you all."

Saheeh International