শব্দে শব্দে কুরআন › সূরা আর-রহমান › আয়াত ৫৪

সূরা আর-রহমান, আয়াত ৫৪ (৫৫:৫৪) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৭ · পৃষ্ঠা ৫৩৩

مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشٍۭ بَطَآئِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى ٱلْجَنَّتَيْنِ دَانٍ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট ফরাশে, দুই উদ্যানের ফল হবে তাদের নিকটবর্তী।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা তথায় রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং এমনসব বিছানার উপর হেলান দিয়ে বসবে, যেগুলোর আস্তরণ মোটা রেশমের, এবং উভয়ের ফলমূল এতই ঝুকে পড়বে যে, নিচে থেকে আহরণকারী আহরণ করতে পারবে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[They are] reclining on beds whose linings are of silk brocade, and the fruit of the two gardens is hanging low.

Saheeh International