শব্দে শব্দে কুরআন › সূরা আল-আ'রাফ › আয়াত ৪৩

সূরা আল-আ'রাফ, আয়াত ৪৩ (৭:৪৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৫৫

وَنَزَعْنَا مَا فِى صُدُورِهِم مِّنْ غِلٍّ تَجْرِى مِن تَحْتِهِمُ ٱلْأَنْهَـٰرُ ۖ وَقَالُوا۟ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى هَدَىٰنَا لِهَـٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِىَ لَوْلَآ أَنْ هَدَىٰنَا ٱللَّهُ ۖ لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِٱلْحَقِّ ۖ وَنُودُوٓا۟ أَن تِلْكُمُ ٱلْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর তাদের অন্তরে যা কিছু ঈর্ষা ও বিদ্বেষ রয়েছে তা আমি দূর করে দিব, তাদের নিম্নদেশ দিয়ে নদী প্রবাহিত হবে; তখন তারা বলবেঃ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন না করলে আমরা পথ পেতামনা, আমাদের রবের প্রেরিত রাসূলগণ সত্য বাণী নিয়ে এসেছিলেন। আর তাদেরকে সম্বোধন করে বলা হবেঃ তোমরা যে (ভাল) ‘আমল করতে তারই জন্য তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী বানানো হয়েছে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তাদের অন্তরে যা কিছু দুঃখ ছিল, আমি তা বের করে দেব। তাদের তলদেশ দিয়ে নির্ঝরণী প্রবাহিত হবে। তারা বলবেঃ আল্লাহ শোকর, যিনি আমাদেরকে এ পর্যন্ত পৌছিয়েছেন। আমরা কখনও পথ পেতাম না, যদি আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন না করতেন। আমাদের প্রতিপালকের রসূল আমাদের কাছে সত্যকথা নিয়ে এসেছিলেন। আওয়াজ আসবেঃ এটি জান্নাত। তোমরা এর উত্তরাধিকারী হলে তোমাদের কর্মের প্রতিদানে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আমি তাদের বক্ষ থেকে হিংসা বিদ্বেষকে টেনে বের করে নিয়েছি; তাদের জন্য নিম্নদেশে নহরসমূহ প্রবাহিত হবে এবং বলবে, ‘সমস্ত প্রশংসা আল্লাহ্‌রই, যিনি আমাদেরকে এটার পথ দেখিয়েছেন; এবং আমরা পথ পেতাম না যদি আল্লাহ্‌ না দেখাতেন। নিঃসন্দেহে, আমাদের রবের রসূলগণ সত্য বাণী এনেছেন। এবং ঘোষণা হলো, ‘এ জান্নাত তোমরা ‘উত্তরাধিকার’ (স্বরূপ) পেয়েছো তোমাদের কৃতকর্ম গুলোর প্রতিদান (হিসেবে)।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And We will have removed whatever is within their breasts of resentment, [while] flowing beneath them are rivers. And they will say, "Praise to Allāh, who has guided us to this; and we would never have been guided if Allāh had not guided us. Certainly the messengers of our Lord had come with the truth." And they will be called, "This is Paradise, which you have been made to inherit for what you used to do."

Saheeh International