শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ১৩

সূরা ইউনুস, আয়াত ১৩ (১০:১৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১১ · পৃষ্ঠা ২০৯

وَلَقَدْ أَهْلَكْنَا ٱلْقُرُونَ مِن قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا۟ ۙ وَجَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَـٰتِ وَمَا كَانُوا۟ لِيُؤْمِنُوا۟ ۚ كَذَٰلِكَ نَجْزِى ٱلْقَوْمَ ٱلْمُجْرِمِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আমি তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি, যখন তারা যুলম করেছিল, অথচ তাদের নিকট তাদের রাসূলগণও প্রমাণাদীসহ আগমন করেছিল, কিন্তু কিছুতেই তারা ঈমান আনলনা। আর আমি অপরাধীদেরকে এই রূপেই শাস্তি দিয়ে থাকি।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অবশ্য তোমাদের পূর্বে বহু দলকে ধ্বংস করে দিয়েছি, তখন তারা জালেম হয়ে গেছে। অথচ রসূল তাদের কাছেও এসব বিষয়ের প্রকৃষ্ট নির্দেশ নিয়ে এসেছিলেন। কিন্তু কিছুতেই তারা ঈমান আনল না। এমনিভাবে আমি শাস্তি দিয়ে থাকি পাপি সম্প্রদায়কে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং নিশ্চয় আমি তোমাদের পূর্বে বহু মানবগোষ্ঠীকে ধ্বংস করেছি যখন তারা সীমালঙ্গন করেছে আর তাদের রসূলগণ তাদের নিকট স্পষ্ট দলীলাদি নিয়ে এসেছেন; এবং তারা এমনই ছিলো না যে, ঈমান আনবে। আমি এভাবে প্রতিফল দিয়ে থাকি অপরাধীদেরকে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And We had already destroyed generations before you when they wronged, and their messengers had come to them with clear proofs, but they were not to believe. Thus do We recompense the criminal people.

Saheeh International