শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ৩৬

সূরা ইউনুস, আয়াত ৩৬ (১০:৩৬) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১১ · পৃষ্ঠা ২১৩

وَمَا يَتَّبِعُ أَكْثَرُهُمْ إِلَّا ظَنًّا ۚ إِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًٔا ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِمَا يَفْعَلُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর তাদের অধিকাংশ লোক শুধু অলীক কল্পনার পিছনে চলছে; নিশ্চয়ই অলীক কল্পনা বাস্তব ব্যাপারে মোটেই ফলপ্রসু নয়; নিশ্চয়ই আল্লাহ সবই জানেন, যা কিছু তারা করছে ।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

বস্তুতঃ তাদের অধিকাংশই শুধু আন্দাজ-অনুমানের উপর চলে, অথচ আন্দাজ-অনুমান সত্যের বেলায় কোন কাজেই আসে না। আল্লাহ ভাল করেই জানেন, তারা যা কিছু করে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং তাদের অধিকাংশ অনুমানের উপরই চলে। নিশ্চয় অনুমান সত্যের (মোকাবেলায়) কোন কাজে আসে না। নিশ্চয় আল্লাহ্‌ তাদের কার্যাদী সম্পর্কে জানেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And most of them follow not except assumption. Indeed, assumption avails not against the truth at all. Indeed, Allāh is Knowing of what they do.

Saheeh International