শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ৩৮

সূরা ইউনুস, আয়াত ৩৮ (১০:৩৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১১ · পৃষ্ঠা ২১৩

أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ ۖ قُلْ فَأْتُوا۟ بِسُورَةٍ مِّثْلِهِۦ وَٱدْعُوا۟ مَنِ ٱسْتَطَعْتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمْ صَـٰدِقِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা কি এরূপ বলে যে, এটা তার (নাবীর) স্বরচিত? তুমি বলে দাওঃ তাহলে তোমরা এর অনুরূপ একটি সূরা রচনা কর এবং গাইরুল্লাহ হতে যাকে ইচ্ছা ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

মানুষ কি বলে যে, এটি বানিয়ে এনেছ? বলে দাও, তোমরা নিয়ে এসো একটিই সূরা, আর ডেকে নাও, যাদেরকে নিতে সক্ষম হও আল্লাহ ব্যতীত, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তারা কি একথা বলে, ‘তিনি ওটা রচনা করছেন? আপনি বলুন, ‘সুতরাং সেটার মতো একটা সূরা নিয়ে এসো এবং আল্লাহ্‌কে ছেড়ে যাদেরকে পাওয়া যায় সবাইকে ডেকে নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হও’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Or do they say [about the Prophet (ﷺ)], "He invented it?" Say, "Then bring forth a sūrah like it and call upon [for assistance] whomever you can besides Allāh, if you should be truthful."

Saheeh International