শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ৪
সূরা ইউনুস, আয়াত ৪ (১০:৪) - শব্দে শব্দে অর্থ
إِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيعًا ۖ وَعْدَ ٱللَّهِ حَقًّا ۚ إِنَّهُۥ يَبْدَؤُا۟ ٱلْخَلْقَ ثُمَّ يُعِيدُهُۥ لِيَجْزِىَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ بِٱلْقِسْطِ ۚ وَٱلَّذِينَ كَفَرُوا۟ لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيمٍ وَعَذَابٌ أَلِيمٌۢ بِمَا كَانُوا۟ يَكْفُرُونَ
শব্দে শব্দে অর্থ
- إِلَيْهِদিকে তাঁরইTo Him
- مَرْجِعُكُمْতোমাদের প্রত্যাবর্তন(will be) your return
- جَمِيعًۭا ۖসকলেরই[all]
- وَعْدَ(এটা)প্রতিশ্রুতিPromise
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- حَقًّا ۚসত্য(is) true
- إِنَّهُۥনিশ্চয়ই তিনিIndeed, He
- يَبْدَؤُا۟প্রথম অস্তিত্বে আনেনoriginates
- ٱلْخَلْقَসৃষ্টিকেthe creation
- ثُمَّঅতঃপরthen
- يُعِيدُهُۥপুনরাবর্তন করবেন তারHe repeats it
- لِيَجْزِىَযেন তিনি প্রতিফল দিতে পারেনthat He may reward
- ٱلَّذِينَ(তাদেরকে) যারাthose who
- ءَامَنُوا۟ঈমান এনেছেbelieved
- وَعَمِلُوا۟ও কাজ করেছেand did
- ٱلصَّـٰلِحَـٰتِসৎthe good deeds
- بِٱلْقِسْطِ ۚসাথে ন্যায় বিচারেরin justice
- وَٱلَّذِينَও যারাBut those who
- كَفَرُوا۟অস্বীকার করেছেdisbelieved
- لَهُمْজন্যে তাদের (হবে)for them
- شَرَابٌۭপানীয়(will be) a drink
- مِّنْহতেof
- حَمِيمٍۢফুটন্ত পানিboiling fluids
- وَعَذَابٌও শাস্তিand a punishment
- أَلِيمٌۢনিদারুণpainful
- بِمَاএ কারণে যাbecause
- كَانُوا۟তারা ছিলোthey used (to)
- يَكْفُرُونَতারা অস্বীকার করতেdisbelieve
অনুবাদ
তোমাদের সকলকে তাঁরই দিকে ফিরে যেতে হবে, আল্লাহর ও‘য়াদা সত্য; নিশ্চয়ই তিনিই প্রথমবার সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই পুনর্বার সৃষ্টি করবেন, যাতে এরূপ লোকদের যারা ঈমান এনেছে এবং ভাল কাজ করেছে তাদেরকে ইনসাফ মত প্রতিফল প্রদান করেন; আর যারা অবিশ্বাসী তারা পান করার জন্য পাবে উত্তপ্ত পানি এবং তাদের জন্য রয়েছে যন্ত্রনাদায়ক শাস্তি তাদের কুফরীর কারণে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তাঁর কাছেই ফিরে যেতে হবে তোমাদের সবাইকে, আল্লাহর ওয়াদা সত্য, তিনিই সৃষ্টি করেন প্রথমবার আবার পুনর্বার তৈরী করবেন তাদেরকে বদলা দেয়ার জন্য যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে ইনসাফের সাথে। আর যারা কাফের হয়েছে, তাদের পান করতে হবে ফুটন্ত পানি এবং ভোগ করতে হবে যন্ত্রনাদায়ক আযাব এ জন্যে যে, তারা কুফরী করছিল।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তারই দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে; আল্লাহ্র সত্য প্রতিশ্রুতি। নিশ্চয় তিনি প্রথমবার সৃষ্টি করেন, অতঃপর বিলীন হবার পর পুনরায় সৃষ্টি করবেন; এ জন্য যে, ওই সব লোককে, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ন্যায়ের সাথে পুরস্কার দেবেন; আর কাফিরদের জন্য রয়েছে পান করার নিমিত্ত অত্যুষ্ণ পানি এবং বেদনাদায়ক শাস্তি, পরিণাম স্বরূপ তাদের কুফরের।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
To Him is your return all together. [It is] the promise of Allāh [which is] truth. Indeed, He begins the [process of] creation and then repeats it that He may reward those who have believed and done righteous deeds, in justice. But those who disbelieved will have a drink of scalding water and a painful punishment for what they used to deny.
Saheeh International