শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ৫
সূরা ইউনুস, আয়াত ৫ (১০:৫) - শব্দে শব্দে অর্থ
هُوَ ٱلَّذِى جَعَلَ ٱلشَّمْسَ ضِيَآءً وَٱلْقَمَرَ نُورًا وَقَدَّرَهُۥ مَنَازِلَ لِتَعْلَمُوا۟ عَدَدَ ٱلسِّنِينَ وَٱلْحِسَابَ ۚ مَا خَلَقَ ٱللَّهُ ذَٰلِكَ إِلَّا بِٱلْحَقِّ ۚ يُفَصِّلُ ٱلْـَٔايَـٰتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
শব্দে শব্দে অর্থ
- هُوَতিনিই (আল্লাহ)He
- ٱلَّذِىযিনি(is) the One Who
- جَعَلَবানিয়েছেনmade
- ٱلشَّمْسَসূর্যকেthe sun
- ضِيَآءًۭদীপ্তিময়a shining light
- وَٱلْقَمَرَও চাঁদকেand the moon
- نُورًۭاআলোকময়a reflected light
- وَقَدَّرَهُۥও তার জন্যে নির্দিষ্ট করেছেনand determined for it
- مَنَازِلَ(হ্রাস-বৃদ্ধির)কক্ষপথphases
- لِتَعْلَمُوا۟যেন তোমরা জানোthat you may know
- عَدَدَগণনা(the) number
- ٱلسِّنِينَবছরগুলোর(of) the years
- وَٱلْحِسَابَ ۚও (তারিখের) হিসাবand the count (of time)
- مَاনেইNot
- خَلَقَসৃষ্টি করেছেনcreated
- ٱللَّهُআল্লাহ্Allah
- ذَٰلِكَএসবthat
- إِلَّاছাড়াexcept
- بِٱلْحَقِّ ۚভাবে যথাযথ (উদ্দেশ্যে)in truth
- يُفَصِّلُবিশদ বিবৃত করেন তিনিHe explains
- ٱلْـَٔايَـٰتِনিদর্শনগুলোকেthe Signs
- لِقَوْمٍۢজন্যে সম্প্রদায়েরfor a people
- يَعْلَمُونَযারা জানে(who) know
অনুবাদ
আল্লাহ এমন, যিনি সূর্যকে দীপ্তিমান এবং চাঁদকে আলোকময় বানিয়েছেন এবং ওর (গতির) জন্য মানযিলসমূহ নির্ধারিত করেছেন যাতে তোমরা বছরসমূহের সংখ্যা ও হিসাব জানতে পার; আল্লাহ এসব বস্তু অযথা সৃষ্টি করেননি, তিনি এই প্রমাণসমূহ বিশদভাবে বর্ণনা করেছেন ঐসব লোকের জন্য যারা জ্ঞানবান।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তিনিই সে মহান সত্তা, যিনি বানিয়েছেন সুর্যকে উজ্জল আলোকময়, আর চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারীরূপে এবং অতঃপর নির্ধারিত করেছেন এর জন্য মনযিল সমূহ, যাতে করে তোমরা চিনতে পার বছরগুলোর সংখ্যা ও হিসাব। আল্লাহ এই সমস্ত কিছু এমনিতেই সৃষ্টি করেননি, কিন্তু যথার্থতার সাথে। তিনি প্রকাশ করেন লক্ষণসমূহ সে সমস্ত লোকের জন্য যাদের জ্ঞান আছে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তিনিই হন, যিনি সূর্যকে তেজষ্কর করেছেন এবং চাদকে জ্যোতির্ময়। আর সেটার জন্য ‘মানযিলগুলো’ নির্দেষ্ট করেছেন, যাতে তোমরা বছরগুলোর গণনা ও হিসাব জানতে পারো। আল্লাহ্ সেটা সৃষ্টি করেন নি, কিন্তু সত্য সহকারে। তিনি নিদর্শনগুলো বিশদভাবে বর্ণনা করেন জ্ঞানী সম্প্রদায়ের জন্য।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
It is He who made the sun a shining light and the moon a derived light and determined for it phases - that you may know the number of years and account [of time]. Allāh has not created this except in truth. He details the signs for a people who know.
Saheeh International