শব্দে শব্দে কুরআন › সূরা ইউনুস › আয়াত ৭৪
সূরা ইউনুস, আয়াত ৭৪ (১০:৭৪) - শব্দে শব্দে অর্থ
ثُمَّ بَعَثْنَا مِنۢ بَعْدِهِۦ رُسُلًا إِلَىٰ قَوْمِهِمْ فَجَآءُوهُم بِٱلْبَيِّنَـٰتِ فَمَا كَانُوا۟ لِيُؤْمِنُوا۟ بِمَا كَذَّبُوا۟ بِهِۦ مِن قَبْلُ ۚ كَذَٰلِكَ نَطْبَعُ عَلَىٰ قُلُوبِ ٱلْمُعْتَدِينَ
শব্দে শব্দে অর্থ
- ثُمَّএরপরThen
- بَعَثْنَاপাঠালাম আমরাWe sent
- مِنۢথেকেafter him
- بَعْدِهِۦপর তারafter him
- رُسُلًاরাসূলদেরকেMessengers
- إِلَىٰপ্রতিto
- قَوْمِهِمْজাতির তাদেরtheir people
- فَجَآءُوهُمঅতঃপর তারা কাছে এসেছিলো তাদেরand they came to them
- بِٱلْبَيِّنَـٰتِনিয়ে স্পষ্ট নিদর্শনাবলীwith clear proofs
- فَمَاকিন্তু নাBut not
- كَانُوا۟তারা ছিলোthey were
- لِيُؤْمِنُوا۟জন্যে (প্রস্তুত) ঈমান আনারto believe
- بِمَاঐ বিষয়ে যাwhat
- كَذَّبُوا۟তারা মিথ্যারোপ করেছিলোthey had denied
- بِهِۦউপর তার[it]
- مِنথেকেbefore
- قَبْلُ ۚপূর্বbefore
- كَذَٰلِكَএভাবেThus
- نَطْبَعُসীল মেরে দিই আমরাWe seal
- عَلَىٰউপর[on]
- قُلُوبِঅন্তরসমূহেরthe hearts
- ٱلْمُعْتَدِينَসীমালঙ্ঘনকারীদের(of) the transgressors
অনুবাদ
আবার আমি তার পরে অপর রাসূলদেরকে তাদের সম্প্রদায়ের নিকট প্রেরণ করলাম। তারা তাদের নিকট মু’জিযা’সমূহ নিয়ে এলো। এতদসত্ত্বেও তারা পূর্বে যা মিথ্যা সাব্যস্ত করেছিল পরে তা মেনে নেয়ার ছিলনা; এভাবেই আল্লাহ কাফিরদের অন্তরসমূহে মোহর লাগিয়ে দেন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অনন্তর আমি নূহের পরে বহু নবী-রসূল পাঠিয়েছি তাদের সম্প্রদায়ের প্রতি। তারপর তাদের কাছে তারা প্রকাশ্য দলীল-প্রমাণ উপস্থাপন করেছে, কিন্তু তাদের দ্বারা এমনটি হয়নি যে, ঈমান আনবে সে ব্যাপারে, যাকে তারা ইতিপূর্বে মিথ্যা প্রতিপন্ন করেছিল। এভাবেই আমি মোহর এঁটে দেই সীমালংঘনকারীদের অন্তরসমূহের উপর।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অনন্তর, এর পরে আরো রসূল আমি তাদের সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছি। অতঃপর তারা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাদি নিয়ে এসেছে। তবুও তারা এমন ছিলো না যে, ঈমান আনতো সেটার উপর, যেতাকে তারা ইতোপূর্বে অস্বীকার করেছিলো। আমি এভাবেই মোহর করে দিই অবাধ্যদের হৃদয়গুলোর উপর’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Then We sent after him messengers to their peoples, and they came to them with clear proofs. But they were not to believe in that which they had denied before. Thus We seal over the hearts of the transgressors.
Saheeh International