শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ৪২

সূরা হুদ, আয়াত ৪২ (১১:৪২) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১২ · পৃষ্ঠা ২২৬

وَهِىَ تَجْرِى بِهِمْ فِى مَوْجٍ كَٱلْجِبَالِ وَنَادَىٰ نُوحٌ ٱبْنَهُۥ وَكَانَ فِى مَعْزِلٍ يَـٰبُنَىَّ ٱرْكَب مَّعَنَا وَلَا تَكُن مَّعَ ٱلْكَـٰفِرِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর সেই নৌকাটি তাদেরকে নিয়ে পবর্ততুল্য তরঙ্গের মধ্যে চলতে লাগল, আর নূহ স্বীয় পুত্রকে ডাকতে লাগল এবং সে ছিল ভিন্ন স্থানে; হে আমার পুত্র! আমাদের সাথে সাওয়ার হয়ে যাও এবং কাফিরদের সাথে থেকনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর নৌকাখানি তাদের বহন করে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝে, আর নূহ (আঃ) তাঁর পুত্রকে ডাক দিলেন আর সে সরে রয়েছিল, তিনি বললেন, প্রিয় বৎস! আমাদের সাথে আরোহন কর এবং কাফেরদের সাথে থেকো না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

‘এবং সেটা তাদেরকে পাহাড়সম তরঙ্গগুলোর মধ্যে বয়ে নিয়ে যাচ্ছিলো এবং নূহ আপন পুত্রকে আহ্বান করে বললো, অথচ সে তার নিকট থেকে পৃথক ছিলো, ‘হে আমার পুত্র! আমাদের সাথে আরোহণ করো এবং কাফিরদের সঙ্গী হয়ো না’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And it sailed with them through waves like mountains, and Noah called to his son who was apart [from them], "O my son, come aboard with us and be not with the disbelievers."

Saheeh International