শব্দে শব্দে কুরআন › সূরা হুদ › আয়াত ৪৪
সূরা হুদ, আয়াত ৪৪ (১১:৪৪) - শব্দে শব্দে অর্থ
وَقِيلَ يَـٰٓأَرْضُ ٱبْلَعِى مَآءَكِ وَيَـٰسَمَآءُ أَقْلِعِى وَغِيضَ ٱلْمَآءُ وَقُضِىَ ٱلْأَمْرُ وَٱسْتَوَتْ عَلَى ٱلْجُودِىِّ ۖ وَقِيلَ بُعْدًا لِّلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ
শব্দে শব্দে অর্থ
- وَقِيلَএবং বলা হলোAnd it was said
- يَـٰٓأَرْضُহে পৃথিবীO earth
- ٱبْلَعِىশুষে দাওSwallow
- مَآءَكِতোমার পানিyour water
- وَيَـٰسَمَآءُএবং হে আকাশand O sky
- أَقْلِعِىক্ষান্ত হওWithhold
- وَغِيضَএবং শুষে নেয়া হলোAnd subsided
- ٱلْمَآءُপানিthe water
- وَقُضِىَএবং শেষ হয়ে গেলোand was fulfilled
- ٱلْأَمْرُ(যা হওয়ার) বিষয়the Command
- وَٱسْتَوَتْএবং স্থির হলো (নৌযান)And it rested
- عَلَىউপরon
- ٱلْجُودِىِّ ۖজুদী (পাহাড়ের)the Judi
- وَقِيلَএবং বলা হলোAnd it was said
- بُعْدًۭاদূর হোক (ধ্বংস আসুক)Away
- لِّلْقَوْمِজাতির জন্যেwith the people
- ٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীদেরthe wrongdoers
অনুবাদ
আর আদেশ হলঃ হে যমীন! স্বীয় পানি শুষে নাও, এবং হে আসমান! থেমে যাও। তখন পানি কমে গেল ও ঘটনার পরিসমাপ্তি ঘটল, আর নৌকা জূদী (পাহাড়) এর উপর এসে থামল। আর বলা হল, অন্যায়কারীরা আল্লাহর রাহমাত হতে দূরে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর নির্দেশ দেয়া হল-হে পৃথিবী! তোমার পানি গিলে ফেল, আর হে আকাশ, ক্ষান্ত হও। আর পানি হ্রাস করা হল এবং কাজ শেষ হয়ে গেল, আর জুদী পর্বতে নৌকা ভিড়ল এবং ঘোষনা করা হল, দুরাত্না কাফেররা নিপাত যাক।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং নির্দেশ দেয়া হলো, ‘হে যমীন, তুমি তোমার পানি গ্রাস করে নাও এবং হে আসমান, থেমে যাও!’ এবং পানি শুকিয়ে দেওয়া হলো। আর কার্য সমাপ্ত হলো এবং কিশ্তী জুদী-পর্বতের উপর থেমে গেলো। আর বলা হলো, ‘দূর হোক! ইন্সাফহীন লোকেরা’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And it was said, "O earth, swallow your water, and O sky, withhold [your rain]." And the water subsided, and the matter was accomplished, and it [i.e., the ship] came to rest on the [mountain of] Jūdiyy. And it was said, "Away with the wrongdoing people."
Saheeh International