শব্দে শব্দে কুরআন › সূরা ইউসুফ › আয়াত ২৬

সূরা ইউসুফ, আয়াত ২৬ (১২:২৬) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১২ · পৃষ্ঠা ২৩৮

قَالَ هِىَ رَٰوَدَتْنِى عَن نَّفْسِى ۚ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ أَهْلِهَآ إِن كَانَ قَمِيصُهُۥ قُدَّ مِن قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ ٱلْكَـٰذِبِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

সে (ইউসুফ) বললঃ সে’ই আমা হতে অসৎ কাজ কামনা করেছিল। স্ত্রী লোকটির পরিবারের একজন সাক্ষী সাক্ষ্য দিলঃ যদি তার জামার সম্মুখ দিক ছিন্ন করা হয়ে থাকে তাহলে স্ত্রী লোকটি সত্য কথা বলেছে এবং পুরুষটি মিথ্যাবাদী ।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

ইউসুফ (আঃ) বললেন, সেই আমাকে আত্মসংবরণ না করতে ফুসলিয়েছে। মহিলার পরিবারে জনৈক সাক্ষী দিল যে, যদি তার জামা সামনের দিক থেকে ছিন্ন থাকে, তবে মহিলা সত্যবাদিনী এবং সে মিথ্যাবাদি।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

বললো, ‘সে-ই আমাকে প্রলোভিত করেছে, যেন আমি আত্নসংবরণ না করি; এবং স্ত্রী লোকটার পরিবারের একজন সাক্ষী সাক্ষ্য দিলো- ‘যদি তার জামার সম্মুখ দিক ছিন্ন করা হয়ে থাকে তবে স্ত্রীলোকটি সত্য কথা বলেছে আর ইনি মিথ্যা বলেছেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[Joseph] said, "It was she who sought to seduce me." And a witness from her family testified, "If his shirt is torn from the front, then she has told the truth, and he is of the liars.

Saheeh International