শব্দে শব্দে কুরআন › সূরা ইবরাহীম › আয়াত ২৩
সূরা ইবরাহীম, আয়াত ২৩ (১৪:২৩) - শব্দে শব্দে অর্থ
وَأُدْخِلَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ ۖ تَحِيَّتُهُمْ فِيهَا سَلَـٰمٌ
শব্দে শব্দে অর্থ
- وَأُدْخِلَএবং প্রবেশ করানো হবেAnd will be admitted
- ٱلَّذِينَ(তাদের) যারাthose who
- ءَامَنُوا۟ঈমান এনেছেbelieved
- وَعَمِلُوا۟ও কাজ করেছেand did
- ٱلصَّـٰلِحَـٰتِসৎrighteous deeds
- جَنَّـٰتٍۢজান্নাতে(to) Gardens
- تَجْرِىপ্রবাহিত হয়flows
- مِنথেকেfrom
- تَحْتِهَاতার নিচunderneath it
- ٱلْأَنْهَـٰرُঝর্ণাসমূহthe rivers
- خَـٰلِدِينَতারা স্থায়ী হবে(will) abide forever
- فِيهَاমধ্যে তারin it
- بِإِذْنِঅনুমতিক্রমেby the permission
- رَبِّهِمْ ۖতাদের রবের(of) their Lord
- تَحِيَّتُهُمْতাদের অভিবাদন হবেtheir greetings
- فِيهَاতার মধ্যেtherein
- سَلَـٰمٌসালাম(will be) peace
অনুবাদ
যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদেরকে দাখিল করা হবে জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থানকারী হবে তাদের রবের অনুমতিক্রমে। সেখানে তাদের অভিবাদন হবে ‘সালাম’।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এবং যারা বিশ্বাস স্থাপণ করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদেরকে এমন উদ্যানে প্রবেশ করানো হবে, যার পাদদেশ দিয়ে নির্ঝরিনী সমূহ প্রবাহিত হবে তারা তাতে পালনকর্তার নির্দেশে অনন্তকাল থাকবে। যেখানে তাদের সম্ভাষণ হবে সালাম।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং ওই সব লোক, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে বাগানসমূহে প্রবেশ করানো হবে, যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবহমান; সর্বদা সেগুলোর মধ্যে অবস্থান করবে আপন রবের নির্দেশে। সেখানে তাদের সাক্ষাতের সময়কার অভিবাদন হবে ‘সালাম’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And those who believed and did righteous deeds will be admitted to gardens beneath which rivers flow, abiding eternally therein by permission of their Lord; and their greeting therein will be, "Peace!"
Saheeh International