শব্দে শব্দে কুরআন › সূরা আন্-নাহল › আয়াত ৩৬
সূরা আন্-নাহল, আয়াত ৩৬ (১৬:৩৬) - শব্দে শব্দে অর্থ
وَلَقَدْ بَعَثْنَا فِى كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ وَٱجْتَنِبُوا۟ ٱلطَّـٰغُوتَ ۖ فَمِنْهُم مَّنْ هَدَى ٱللَّهُ وَمِنْهُم مَّنْ حَقَّتْ عَلَيْهِ ٱلضَّلَـٰلَةُ ۚ فَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَٱنظُرُوا۟ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلْمُكَذِّبِينَ
শব্দে শব্দে অর্থ
- وَلَقَدْএবং নিশ্চয়ইAnd certainly
- بَعَثْنَاআমরা পাঠিয়েছিWe sent
- فِىমধ্যেinto
- كُلِّপ্রত্যেকevery
- أُمَّةٍۢজাতিরnation
- رَّسُولًاরাসূলa Messenger
- أَنِযেthat
- ٱعْبُدُوا۟তোমরা ইবাদাত করোWorship
- ٱللَّهَআল্লাহরAllah
- وَٱجْتَنِبُوا۟ও দূরে থাকোand avoid
- ٱلطَّـٰغُوتَ ۖতাগুত (হ'তে)the false deities
- فَمِنْهُمঅতঃপর তাদের মধ্য থেকেThen among them
- مَّنْকাউকে(were some) whom
- هَدَىসৎপথে পরিচালনা করেনAllah guided
- ٱللَّهُআল্লাহ্Allah guided
- وَمِنْهُمআর তাদের মধ্য থেকেand among them
- مَّنْকারো(were) some
- حَقَّتْঅবধারিত হয়েছেwas justified
- عَلَيْهِতার উপরon them
- ٱلضَّلَـٰلَةُ ۚপথভ্রষ্টতাthe straying
- فَسِيرُوا۟অতঃপর তোমরা ভ্রমন করোSo travel
- فِىমধ্যেin
- ٱلْأَرْضِপৃথিবীরthe earth
- فَٱنظُرُوا۟অতঃপর তোমরা দেখোand see
- كَيْفَকেমনhow
- كَانَহয়েছেwas
- عَـٰقِبَةُপরিণামthe end
- ٱلْمُكَذِّبِينَমিথ্যাবাদীদের(of) the deniers
অনুবাদ
আল্লাহর ইবাদাত করার ও তাগুতকে বর্জন করার নির্দেশ দেয়ার জন্য আমি প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি; অতঃপর তাদের কতককে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং তাদের কতকের উপর পথভ্রান্তি সাব্যস্ত হয়েছিল। সুতরাং পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিনাম কি হয়েছে!
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে, তোমরা আল্লাহর এবাদত কর এবং তাগুত থেকে নিরাপদ থাক। অতঃপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়েত করেছেন এবং কিছু সংখ্যকের জন্যে বিপথগামিতা অবধারিত হয়ে গেল। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ মিথ্যারোপকারীদের কিরূপ পরিণতি হয়েছে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং নিশ্চয় প্রত্যেক উম্মতের মধ্যে আমি একজন রসূল প্রেরণ করেছি (একথা বলতে) ‘আল্লাহ্রই ইবাদত করো এবং শয়তান থেকে বাঁচো’। অতঃপর তাদের মধ্যে কাউকে আল্লাহ্ পথ প্রদর্শন করেছেন এবং কারো উপর গোমরাহী সঠিকই অবতীর্ণ হয়েছে সুতরাং পৃথিবীতে ঘুরেফিরে দেখো কেমন পরিণতি হয়েছে অস্বীকারকারীদের!
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And We certainly sent into every nation a messenger, [saying], "Worship Allāh and avoid ṭāghūt." And among them were those whom Allāh guided, and among them were those upon whom error was [deservedly] decreed. So proceed [i.e., travel] through the earth and observe how was the end of the deniers.
Saheeh International