শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাহফ › আয়াত ৬৬
সূরা আল-কাহফ, আয়াত ৬৬ (১৮:৬৬) - শব্দে শব্দে অর্থ
قَالَ لَهُۥ مُوسَىٰ هَلْ أَتَّبِعُكَ عَلَىٰٓ أَن تُعَلِّمَنِ مِمَّا عُلِّمْتَ رُشْدًا
শব্দে শব্দে অর্থ
- قَالَবললোSaid
- لَهُۥতাকেto him
- مُوسَىٰমূসাMusa
- هَلْকিMay
- أَتَّبِعُكَআপনাকে অনুসরণ করবোI follow you
- عَلَىٰٓ(এ কথার) উপরon
- أَنযেthat
- تُعَلِّمَنِআপনি আমাকে শিখাবেনyou teach me
- مِمَّاতা হ'তে যাof what
- عُلِّمْتَআপনাকে শিখানো হয়েছেyou have been taught
- رُشْدًۭاসত্য জ্ঞান(of) right guidance
অনুবাদ
মূসা তাকে বললঃ সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আমাকে শিক্ষা দিবেন - এই শর্তে আমি আপনার অনুসরণ করব কি?
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
মূসা তাঁকে বললেনঃ আমি কি এ শর্তে আপনার অনুসরণ করতে পারি যে, সত্যপথের যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে, তা থেকে আমাকে কিছু শিক্ষা দেবেন?
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তাকে মূসা বললো, ‘আমি কি তোমার সাথে থাকবো এ শর্তে যে, তুমি আমাকে শিক্ষা দেবে ভাল কথা, যা তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে?’
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Moses said to him, "May I follow you on [the condition] that you teach me from what you have been taught of sound judgement?"
Saheeh International