শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাহফ › আয়াত ৯৫

সূরা আল-কাহফ, আয়াত ৯৫ (১৮:৯৫) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৬ · পৃষ্ঠা ৩০৩

قَالَ مَا مَكَّنِّى فِيهِ رَبِّى خَيْرٌ فَأَعِينُونِى بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

সে বললঃ আমার রাব্ব আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা’ই উৎকৃষ্ট; সুতরাং তোমরা আমাকে শ্রম দ্বারা সাহায্য কর, আমি তোমাদের ও তাদের মধ্যস্থলে এক মাযবূত প্রাচীর গড়ে দিব।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তিনি বললেনঃ আমার পালনকর্তা আমাকে যে সামর্থ?2470;িয়েছেন, তাই যথেষ্ট। অতএব, তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য কর। আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

বললো, ‘যার উপর আমার রব আমাকে ক্ষমতা দিয়েছেন তাই উৎকৃষ্ট; সুতরাং আমাকে সাহায্য শক্তি দ্বারা করো। আমি তোমাদের ও তাদের মধ্যখানে একটা মজবুত প্রাচীর গড়ে দেবো;

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

He said, "That in which my Lord has established me is better [than what you offer], but assist me with strength [i.e., manpower]; I will make between you and them a dam.

Saheeh International