শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ১১২

সূরা আল-বাকারাহ, আয়াত ১১২ (২:১১২) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১ · পৃষ্ঠা ১৭

بَلَىٰ مَنْ أَسْلَمَ وَجْهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُۥٓ أَجْرُهُۥ عِندَ رَبِّهِۦ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অবশ্য যে ব্যক্তি নিজেকে আল্লাহর নিকট সর্মপন করেছে এবং সৎকাজ করেছে, ফলতঃ তার জন্য তার রবের নিকট প্রতিদান রয়েছে এবং তাদের জন্য কোন আশংকা নেই ও তারা চিন্তিত হবেনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

হাঁ, যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পন করেছে এবং সে সৎকর্মশীলও বটে তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার বয়েছে। তাদের ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

হাঁ, কেন (এমন) নয়? যে ব্যক্তি আপন চেহারা ঝুঁকিয়েছে আল্লাহ্‌র জন্য এবং সে হয় সৎকর্মপরায়ণ, তবে তার প্রতিদান তাঁর রবের নিকট রয়েছে এবং তাদের না আছে কোন শংকা এবং না আছে কোন দুঃখ।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Yes, [on the contrary], whoever submits his face [i.e., self] in Islām to Allāh while being a doer of good will have his reward with his Lord. And no fear will there be concerning them, nor will they grieve.

Saheeh International