শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ১৩৭
সূরা আল-বাকারাহ, আয়াত ১৩৭ (২:১৩৭) - শব্দে শব্দে অর্থ
فَإِنْ ءَامَنُوا۟ بِمِثْلِ مَآ ءَامَنتُم بِهِۦ فَقَدِ ٱهْتَدَوا۟ ۖ وَّإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا هُمْ فِى شِقَاقٍ ۖ فَسَيَكْفِيكَهُمُ ٱللَّهُ ۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
শব্দে শব্দে অর্থ
- فَإِنْঅতএব যদিSo if
- ءَامَنُوا۟তারা ঈমান আনেthey believe[d]
- بِمِثْلِঅনুরূপin (the) like
- مَآযেমন(of) what
- ءَامَنتُمতোমরা ঈমান এনেছyou have believed
- بِهِۦতার উপরin [it]
- فَقَدِতবে নিশ্চয়ইthen indeed
- ٱهْتَدَوا۟ ۖতারা সঠিক পথ পাবেthey are (rightly) guided
- وَّإِنআর যদিBut if
- تَوَلَّوْا۟তারা মুখ ফিরায়ে নেয়they turn away
- فَإِنَّمَاতবে প্রকৃতপক্ষেthen only
- هُمْতারাthey
- فِىমধ্যে (লিপ্ত)(are) in
- شِقَاقٍۢ ۖবিরোধেরdissension
- فَسَيَكْفِيكَهُمُসুতরাং তাদের বিরুদ্ধে তোমার জন্য যথেষ্টSo will suffice you against them
- ٱللَّهُ ۚআল্লাহইAllah
- وَهُوَএবং তিনিand He
- ٱلسَّمِيعُসবকিছু শোনেন(is) the All-Hearing
- ٱلْعَلِيمُসবকিছু জানেনthe All-Knowing
অনুবাদ
অনন্তর তোমরা যেরূপ বিশ্বাস স্থাপন করেছ, তারাও যদি তদ্রুপ বিশ্বাস স্থাপন করে তাহলে নিশ্চয়ই তারা সুপথ প্রাপ্ত হবে; এবং যদি তারা ফিরে যায় তাহলে তারা শুধু বিরুদ্ধাচরণেই ফিরে যাবে; অতএব অচিরেই আল্লাহ তাদের প্রতিকূলে তোমাকেই যথেষ্ট করবেন এবং তিনিই শ্রবণকারী, মহাজ্ঞানী।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অতএব তারা যদি ঈমান আনে, তোমাদের ঈমান আনার মত, তবে তারা সুপথ পাবে। আর যদি মুখ ফিরিয়ে নেয়, তবে তারাই হঠকারিতায় রয়েছে। সুতরাং এখন তাদের জন্যে আপনার পক্ষ থেকে আল্লাহই যথেষ্ট। তিনিই শ্রবণকারী, মহাজ্ঞানী।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর তারাও যদি এভাবে ঈমান আনতো, যেমন তোমরা এনেছো, তবেই তো তারা হিদায়ত পেয়ে যেতো। আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে তারা নিরেট একগুঁয়েমীর মধ্যে রয়েছে। তবে হে মাহবুব! অদূর ভবিষ্যতে আল্লাহ্ তাদের দিক থেকে আপনার জন্য যথেষ্ট হবেন এবং তিনিই শ্রোতা, জ্ঞাতা।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
So if they believe in the same as you believe in, then they have been [rightly] guided; but if they turn away, they are only in dissension, and Allāh will be sufficient for you against them. And He is the Hearing, the Knowing.
Saheeh International