শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ১৮৫
সূরা আল-বাকারাহ, আয়াত ১৮৫ (২:১৮৫) - শব্দে শব্দে অর্থ
شَهْرُ رَمَضَانَ ٱلَّذِىٓ أُنزِلَ فِيهِ ٱلْقُرْءَانُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَـٰتٍ مِّنَ ٱلْهُدَىٰ وَٱلْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلْعُسْرَ وَلِتُكْمِلُوا۟ ٱلْعِدَّةَ وَلِتُكَبِّرُوا۟ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
শব্দে শব্দে অর্থ
- شَهْرُমাসMonth
- رَمَضَانَরমাদান(of) Ramadhaan
- ٱلَّذِىٓযা(is) that
- أُنزِلَঅবতীর্ণ করা হয়েছেwas revealed
- فِيهِতার মধ্যেtherein
- ٱلْقُرْءَانُকুরআন (যা)the Quran
- هُدًۭىসঠিক পথ নির্দেশনাa Guidance
- لِّلنَّاسِমানুষের জন্যfor mankind
- وَبَيِّنَـٰتٍۢএবং সুস্পষ্ট নিদর্শনand clear proofs
- مِّنَথেকেof
- ٱلْهُدَىٰসঠিক পথের[the] Guidance
- وَٱلْفُرْقَانِ ۚএবং ন্যায় ও বাতিলের পার্থক্যকারীand the Criterion
- فَمَنসুতরাং যে কেউSo whoever
- شَهِدَপাবেwitnesses
- مِنكُمُতোমাদের মধ্যেamong you
- ٱلشَّهْرَএ মাসthe month
- فَلْيَصُمْهُ ۖতাতে সে রোজা(সাওম) রাখে যেনthen he should fast in it
- وَمَنএবং যেand whoever
- كَانَহবেis
- مَرِيضًاঅসুস্থsick
- أَوْঅথবাor
- عَلَىٰমধ্যেon
- سَفَرٍۢসফরের (থাকবে)a journey
- فَعِدَّةٌۭতবে সংখ্যা (পূর্ণ করবে)then prescribed number (should be made up)
- مِّنْথেকেfrom
- أَيَّامٍদিনগুলোdays
- أُخَرَ ۗঅন্যান্যother
- يُرِيدُচানIntends
- ٱللَّهُআল্লাহAllah
- بِكُمُতোমাদের জন্যfor you
- ٱلْيُسْرَসহজতা[the] ease
- وَلَاএবং নাand not
- يُرِيدُতিনি চানintends
- بِكُمُতোমাদের জন্যfor you
- ٱلْعُسْرَকঠোরতা[the] hardship
- وَلِتُكْمِلُوا۟এবং তোমরা পূর্ণ কর যেনso that you complete
- ٱلْعِدَّةَসংখ্যাthe prescribed period
- وَلِتُكَبِّرُوا۟এবং তোমরা যেন মহিমা প্রকাশ করand that you magnify
- ٱللَّهَআল্লাহরAllah
- عَلَىٰজন্যfor
- مَاযে[what]
- هَدَىٰكُمْতিনি তোমাদের পথ দেখিয়েছেনHe guided you
- وَلَعَلَّكُمْএবং আশা করা যায়so that you may
- تَشْكُرُونَতোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে(be) grateful
অনুবাদ
রামাযান মাস, যে মাসে বিশ্বমানবের জন্য পথ প্রদর্শন এবং সু-পথের উজ্জ্বল নিদর্শন এবং হক ও বাতিলের প্রভেদকারী কুরআন অবতীর্ণ হয়েছে। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি সেই মাসে (নিজ আবাসে) উপস্থিত থাকে সে যেন সিয়াম পালন করে এবং যে ব্যক্তি পীড়িত অথবা প্রবাসী, তার জন্য অপর কোন দিন হতে গণনা করবে; তোমাদের পক্ষে যা সহজসাধ্য আল্লাহ তা’ই ইচ্ছা করেন ও তোমাদের পক্ষে যা দুঃসাধ্য তা ইচ্ছা করেননা এবং যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করে নিতে পার এবং তোমাদেরকে যে সুপথ দেখিয়েছেন তজ্জন্য তোমরা আল্লাহকে মহিমান্বিত কর এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
রমযান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোযা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ কর এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তা’আলার মহত্ত্ব বর্ণনা কর, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
রমযানের মাস, যাতে ক্বোরআন অবতীর্ণ হয়েছে, মানুষের জন্য হিদায়ত ও পথ নির্দেশ এবং মীমাংসার সুস্পষ্ট বাণীসমূহ। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে, সে যেন অবশ্যই সেটার রোযা পালন করে। আর যে ব্যক্তি রুগ্ন হয় কিংবা সফরে থাকে, তবে ততোসংখ্যক রোযা অন্যান্য দিনসমূহে। আল্লাহ্ তোমাদের উপর সহজ চান এবং তোমাদের উপর ক্লেশ চান না; আর এ জন্য যে, তোমরা সংখ্যা পূরণ করবে এবং আল্লাহ্র মহিমা বর্ণনা করবে এর উপর যে, তিনি তোমাদেরকে হিদায়ত করেছেন। আর যাতে তোমরা কৃতজ্ঞ হও।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
The month of Ramaḍān [is that] in which was revealed the Qur’ān, a guidance for the people and clear proofs of guidance and criterion. So whoever sights [the crescent of] the month, let him fast it; and whoever is ill or on a journey - then an equal number of other days. Allāh intends for you ease and does not intend for you hardship and [wants] for you to complete the period and to glorify Allāh for that [to] which He has guided you; and perhaps you will be grateful.
Saheeh International