শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২০০
সূরা আল-বাকারাহ, আয়াত ২০০ (২:২০০) - শব্দে শব্দে অর্থ
فَإِذَا قَضَيْتُم مَّنَـٰسِكَكُمْ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ كَذِكْرِكُمْ ءَابَآءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا ۗ فَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا وَمَا لَهُۥ فِى ٱلْـَٔاخِرَةِ مِنْ خَلَـٰقٍ
শব্দে শব্দে অর্থ
- فَإِذَاঅতঃপর যখনThen when
- قَضَيْتُمতোমরা সম্পন্ন করবেyou complete[d]
- مَّنَـٰسِكَكُمْতোমাদের হজ্জের অনুষ্ঠানাদিyour acts of worship
- فَٱذْكُرُوا۟তখন তোমরা স্মরণ করবেthen remember
- ٱللَّهَআল্লাহকেAllah
- كَذِكْرِكُمْতোমরা স্মরণ করতে যেমনas you remember
- ءَابَآءَكُمْতোমাদের বাপ-দাদাদেরকেyour forefathers
- أَوْবরং (এখন)or
- أَشَدَّঅধিকতর(with) greater
- ذِكْرًۭا ۗস্মরণ কর (আল্লাহকে)remembrance
- فَمِنَঅতঃপর কিছুAnd from
- ٱلنَّاسِমানুষ (এমন আছে)the people
- مَنযারাwho
- يَقُولُবলেsay
- رَبَّنَآহে আমাদের রবOur Lord
- ءَاتِنَاআমাদের দাওGrant us
- فِىমধ্যেin
- ٱلدُّنْيَا(এই) পৃথিবীরthe world
- وَمَاআর নেইAnd not
- لَهُۥতার জন্যেfor him
- فِىমধ্যেin
- ٱلْـَٔاخِرَةِআখেরাতেরthe Hereafter
- مِنْকোনো[of]
- خَلَـٰقٍۢঅংশany share
অনুবাদ
অনন্তর যখন তোমরা তোমাদের (হাজ্জের) অনুষ্ঠানগুলি সম্পন্ন করে ফেল তখন যেরূপ তোমাদের পিতৃ-পুরুষদেরকে স্মরণ করতে তদ্রুপ আল্লাহকে স্মরণ কর, বরং তদপেক্ষা দৃঢ়তরভাবে স্মরণ কর; কিন্তু মানবমন্ডলীর মধ্যে কেহ কেহ এরূপ আছে যারা বলেঃ হে আমাদের রাব্ব! আমাদেরকে ইহকালেই দান কর এবং তাদের জন্য আখিরাতে কোনই অংশ নেই।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর অতঃপর যখন হজ্জ্বের যাবতীয় অনুষ্ঠানক্রিয়াদি সমাপ্ত করে সারবে, তখন স্মরণ করবে আল্লাহকে, যেমন করে তোমরা স্মরণ করতে নিজেদের বাপ-দাদাদেরকে; বরং তার চেয়েও বেশী স্মরণ করবে। তারপর অনেকে তো বলে যে পরওয়াদেগার! আমাদিগকে দুনিয়াতে দান কর। অথচ তার জন্যে পরকালে কোন অংশ নেই।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর যখন (তোমরা) আপন হজ্জে্র কাজ পূর্ণ করে নাও, তখন আল্লাহ্কে স্মরণ এমনভাবে করো, যেমন আপন পিতা ও পিতামহকে স্মরণ করছিলে; বরং তদপেক্ষাও বেশী; এবং কিছু লোক এভাবে বলে, ‘হে আমাদের রব! আমাদেরকে দুনিয়াতে দাও।’ আর পরকালে তার কোন অংশ নেই।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And when you have completed your rites, remember Allāh like your [previous] remembrance of your fathers or with [much] greater remembrance. And among the people is he who says, "Our Lord, give us in this world," and he will have in the Hereafter no share.
Saheeh International