শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২২৮
সূরা আল-বাকারাহ, আয়াত ২২৮ (২:২২৮) - শব্দে শব্দে অর্থ
وَٱلْمُطَلَّقَـٰتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَـٰثَةَ قُرُوٓءٍ ۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَن يَكْتُمْنَ مَا خَلَقَ ٱللَّهُ فِىٓ أَرْحَامِهِنَّ إِن كُنَّ يُؤْمِنَّ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ ۚ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِى ذَٰلِكَ إِنْ أَرَادُوٓا۟ إِصْلَـٰحًا ۚ وَلَهُنَّ مِثْلُ ٱلَّذِى عَلَيْهِنَّ بِٱلْمَعْرُوفِ ۚ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
শব্দে শব্দে অর্থ
- وَٱلْمُطَلَّقَـٰتُএবং তালাকপ্রাপ্তা স্ত্রীরাAnd the women who are divorced
- يَتَرَبَّصْنَঅপেক্ষা করবেshall wait
- بِأَنفُسِهِنَّতাদের নিজেদের জন্যেconcerning themselves
- ثَلَـٰثَةَতিন(for) three
- قُرُوٓءٍۢ ۚরজঃস্রাবকাল (পর্যন্ত)monthly periods
- وَلَاএবং নাAnd (it is) not
- يَحِلُّবৈধ হবেlawful
- لَهُنَّতাদের জন্যেfor them
- أَنযেthat
- يَكْتُمْنَতারা গোপন করবেthey conceal
- مَاযাwhat
- خَلَقَসৃষ্টি করেছেন(has been) created
- ٱللَّهُআল্লাহ(by) Allah
- فِىٓমধ্যেin
- أَرْحَامِهِنَّতাদের গর্ভাশয়েtheir wombs
- إِنযদিif
- كُنَّথাকে তারাthey
- يُؤْمِنَّঈমান এনেbelieve
- بِٱللَّهِআল্লাহর উপরin Allah
- وَٱلْيَوْمِও দিনেand the Day
- ٱلْـَٔاخِرِ ۚআখেরাতের (উপর)[the] Last
- وَبُعُولَتُهُنَّএবং তাদের স্বামীরাAnd their husbands
- أَحَقُّবেশি অধিকারী(have) better right
- بِرَدِّهِنَّতাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারেto take them back
- فِىক্ষেত্রেin
- ذَٰلِكَএইthat (period)
- إِنْযদিif
- أَرَادُوٓا۟তারা চায়they wish
- إِصْلَـٰحًۭا ۚআপোষ নিষ্পত্তি (করতে)(for) reconciliation
- وَلَهُنَّএবং তাদের (অর্থাৎ স্ত্রীদের অধিকার আছে)And for them
- مِثْلُযেমন(is the) like
- ٱلَّذِىতার (অর্থাৎ স্বামীর)(of) that which
- عَلَيْهِنَّতাদের উপর (অধিকার আছে)(is) on them
- بِٱلْمَعْرُوفِ ۚন্যায়সংগতভাবেin a reasonable manner
- وَلِلرِّجَالِএবং পুরুষদের জন্যে(আছে)and for the men
- عَلَيْهِنَّতাদের উপরover them
- دَرَجَةٌۭ ۗএকটি মর্যাদা আছে(is) a degree
- وَٱللَّهُএবং আল্লাহAnd Allah
- عَزِيزٌমহাপরাক্রমশালী(is) All-Mighty
- حَكِيمٌমহাবিজ্ঞAll-Wise
অনুবাদ
এবং তালাক প্রাপ্তাগণ তিন ঋতু পর্যন্ত অপেক্ষা করবে; এবং যদি তারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাহলে আল্লাহ তাদের গর্ভে যা সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের পক্ষে বৈধ হবেনা; এবং এর মধ্যে যদি তারা সন্ধি কামনা করে তাহলে তাদের স্বামীই তাদেরকে প্রতিগ্রহণ করতে সমধিক স্বত্ববান; আর নারীদের উপর তাদের স্বামীদের যেরূপ স্বত্ব আছে, স্ত্রীদেরও তাদের পুরুষদের (স্বামীর) উপর তদনুরূপ ন্যায়সঙ্গত অধিকার আছে; এবং তাদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে; আল্লাহ হচ্ছেন মহা পরাক্রান্ত, বিজ্ঞানময়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর তালাকপ্রাপ্তা নারী নিজেকে অপেক্ষায় রাখবে তিন হায়েয পর্যন্ত। আর যদি সে আল্লাহর প্রতি এবং আখেরাত দিবসের উপর ঈমানদার হয়ে থাকে, তাহলে আল্লাহ যা তার জরায়ুতে সৃষ্টি করেছেন তা লুকিয়ে রাখা জায়েজ নয়। আর যদি সদ্ভাব রেখে চলতে চায়, তাহলে তাদেরকে ফিরিয়ে নেবার অধিকার তাদের স্বামীরা সংরক্ষণ করে। আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে, তেমনি ভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী। আর নারীরদের ওপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আর আল্লাহ হচ্ছে পরাক্রমশালী, বিজ্ঞ।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তালাক্বপ্রাপ্তারা আপন আত্মাগুলোকে সংযত করবে তিন রজঃস্রাব পর্যন্ত; আর তাদের জন্য হালাল নয় যে, তারা তা গোপন করবে যা আল্লাহ্ তাদের গর্ভাশয়ে সৃষ্টি করেছেন যদি আল্লাহ্ এবং ক্বিয়ামতের উপর ঈমান রেখে থাকে; এবং তাদের স্বামীদের উক্ত মেয়াদের মধ্যে তাদেরকে পুনঃগ্রহণ করার অধিকার থাকে যদি আপোষ-নিষ্পত্তি চায়। আর নারীদেরকেও হক তেমনিই রয়েছে যেমন রয়েছে তাদের উপর, শরীয়তানুযায়ী; এবং পুরুষদের তাদের (নারীগণ) উপর শ্রেষ্ঠত্ব রয়েছে; এবং আল্লাহ্ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Divorced women remain in waiting [i.e., do not remarry] for three periods, and it is not lawful for them to conceal what Allāh has created in their wombs if they believe in Allāh and the Last Day. And their husbands have more right to take them back in this [period] if they want reconciliation. And due to them [i.e., the wives] is similar to what is expected of them, according to what is reasonable. But the men [i.e., husbands] have a degree over them [in responsibility and authority]. And Allāh is Exalted in Might and Wise.
Saheeh International