শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ২৮৬
বাকারার শেষ আয়াত: সূরা আল-বাকারাহ, আয়াত ২৮৬ (২:২৮৬) - শব্দে শব্দে অর্থ
لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا ٱكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ إِن نَّسِينَآ أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ إِصْرًا كَمَا حَمَلْتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦ ۖ وَٱعْفُ عَنَّا وَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَآ ۚ أَنتَ مَوْلَىٰنَا فَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ
শব্দে শব্দে অর্থ
- لَاনা(Does) not
- يُكَلِّفُদায়িত্বভার দেনburden
- ٱللَّهُআল্লাহAllah
- نَفْسًاকোনো ব্যক্তিকেany soul
- إِلَّاএছাড়া যাexcept
- وُسْعَهَا ۚতার সামর্থ্য (আছে)its capacity
- لَهَاতার জন্য (আছে)for it
- مَاযা (পূণ্য)what
- كَسَبَتْসে অর্জন করেছেit earned
- وَعَلَيْهَاএবং তার বিরুদ্ধেand against it
- مَاযা (পাপ)what
- ٱكْتَسَبَتْ ۗসে অর্জন করেছেit earned
- رَبَّنَاহে আমাদের রবOur Lord
- لَاনা(Do) not
- تُؤَاخِذْنَآআমাদেরকে পাকড়াও করোtake us to task
- إِنযদিif
- نَّسِينَآআমরা ভুলে যাইwe forget
- أَوْবাor
- أَخْطَأْنَا ۚআমরা ভুল করিwe err
- رَبَّنَاহে আমাদের রবOur Lord
- وَلَاএবং নাAnd (do) not
- تَحْمِلْচাপিয়ে দিওlay
- عَلَيْنَآআমাদের উপরupon us
- إِصْرًۭاবোঝাa burden
- كَمَاযেমনlike that
- حَمَلْتَهُۥতা তুমি চাপিয়ে দিয়েছিলে(which) You laid [it]
- عَلَىউপরon
- ٱلَّذِينَ(তাদের) যারাthose who
- مِنথেকে(were) from
- قَبْلِنَا ۚআমাদের পূর্ব ছিলbefore us
- رَبَّنَاহে আমাদের রবOur Lord
- وَلَاএবং না[And] (do) not
- تُحَمِّلْنَاআমাদের উপর চাপিয়ে দিওlay on us
- مَاতাwhat
- لَاনেইnot
- طَاقَةَশক্তি(the) strength
- لَنَاআমাদের কাছেwe have
- بِهِۦ ۖযার[of it] (to bear)
- وَٱعْفُএবং মোচন করে দাও (ত্রুটি)And pardon
- عَنَّاআমাদের থেকে[from] us
- وَٱغْفِرْএবং ক্ষমা করোand forgive
- لَنَاআমাদেরকে[for] us
- وَٱرْحَمْنَآ ۚএবং আমাদের উপর দয়া করোand have mercy on us
- أَنتَতুমিইYou (are)
- مَوْلَىٰنَاআমাদের অভিভাবকour Protector
- فَٱنصُرْنَاআমাদের সাহায্য কর তাইso help us
- عَلَىবিরুদ্ধেagainst
- ٱلْقَوْمِসম্প্রদায়েরthe people
- ٱلْكَـٰفِرِينَ(যারা) কাফির[the] disbelievers
অনুবাদ
কোন ব্যক্তিকেই আল্লাহ তার সাধ্যের অতিরিক্ত কর্তব্য পালনে বাধ্য করেননা; সে যা উপার্জন করেছে তা তারই জন্য এবং যা সে অর্জন করেছে তা তারই উপর বর্তাবে। হে আমাদের রাব্ব! আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি সেজন্য আমাদেরকে অপরাধী করবেননা। হে আমাদের রাব্ব! আমাদের পূর্ববর্তীগণের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলেন আমাদের উপর তদ্রুপ ভার অর্পণ করবেননা। হে আমাদের রাব্ব! যা আমাদের শক্তির বাইরে ঐরূপ ভার বহনে আমাদেরকে বাধ্য করবেননা, এবং আমাদের পাপ মোচন করুন ও আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে দয়া করুন, আপনিই আমাদের আশ্রয়দাতা! অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করুন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আল্লাহ্ কোন আত্মার উপর বোঝা অর্পন করেন না, কিন্তু তার সাধ্য পরিমাণ। তার জন্য কল্যাণ- যেই পুণ্য সে উপার্জন করেছে, আর তার জন্য ক্ষতি- যেই মন্দ সে উপার্জন করেছে। হে আমাদের রব! আমাদেরকে পাকড়াও করো না যদি আমরা বিস্মৃত হই কিংবা ভুল করি। হে আমাদের রব! এবং উপর ভারী বোঝা রেখোনা, যেমন তুমি আমাদের পূর্ববর্তীদের উপর রেখেছিলে। হে আমাদের রব! এবং আমাদের উপর ঐ বোঝা অর্পণ করো না, যা বহন করার শক্তি আমাদের নেই; আর আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের উপর দয়া করো। তুমি আমাদের মুনিব। সুতরাং কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Allāh does not charge a soul except [with that within] its capacity. It will have [the consequence of] what [good] it has gained, and it will bear [the consequence of] what [evil] it has earned. "Our Lord, do not impose blame upon us if we have forgotten or erred. Our Lord, and lay not upon us a burden like that which You laid upon those before us. Our Lord, and burden us not with that which we have no ability to bear. And pardon us; and forgive us; and have mercy upon us. You are our protector, so give us victory over the disbelieving people."
Saheeh International
এই আয়াতে আছে কুরআনের দোয়া: ক্ষমা, দয়া ও সাহায্য