শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ৩২

সূরা আল-বাকারাহ, আয়াত ৩২ (২:৩২) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১ · পৃষ্ঠা ৬

قَالُوا۟ سُبْحَـٰنَكَ لَا عِلْمَ لَنَآ إِلَّا مَا عَلَّمْتَنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা বলেছিলঃ আপনি পরম পবিত্র! আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তদ্ব্যতীত আমাদের কোনই জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী, বিজ্ঞানময়।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা বলল, তুমি পবিত্র! আমরা কোন কিছুই জানি না, তবে তুমি যা আমাদিগকে শিখিয়েছ (সেগুলো ব্যতীত) নিশ্চয় তুমিই প্রকৃত জ্ঞানসম্পন্ন, হেকমতওয়ালা।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

(তারা) বললো, ‘পবিত্রতা আপনারই, আমাদের কোন জ্ঞান নেই, কিন্তু (ততটুকুই) যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নিশ্চয়ই আপনিই জ্ঞানময়, প্রজ্ঞাময়।’

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

They said, "Exalted are You; we have no knowledge except what You have taught us. Indeed, it is You who is the Knowing, the Wise."

Saheeh International