শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ৩১

সূরা আল-বাকারাহ, আয়াত ৩১ (২:৩১) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১ · পৃষ্ঠা ৬

وَعَلَّمَ ءَادَمَ ٱلْأَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى ٱلْمَلَـٰٓئِكَةِ فَقَالَ أَنۢبِـُٔونِى بِأَسْمَآءِ هَـٰٓؤُلَآءِ إِن كُنتُمْ صَـٰدِقِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এবং তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন, অনন্তর তৎসমূদয় মালাইকা/ফেরেশতাদের সামনে উপস্থাপিত করলেন, অতঃপর বললেনঃ যদি তোমরা সত্যবাদী হও তাহলে আমাকে এ সব বস্তুর নামসমূহ বর্ণনা কর।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর আল্লাহ তা’আলা শিখালেন আদমকে সমস্ত বস্তু-সামগ্রীর নাম। তারপর সে সমস্ত বস্তু-সামগ্রীকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। অতঃপর বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও, যদি তোমরা সত্য হয়ে থাক।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আল্লাহ্‌ তা’আলা আদমকে যাবতীয় (বস্তুর) নাম শিক্ষা দিলেন অতঃপর সমুদয় (বস্তু) ফিরিশ্‌তাদের সামনে উপস্থাপন করে এরশাদ করলেন, ‘সত্যবাদী হলে এসব বস্তুর নাম বলো তো!’

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And He taught Adam the names - all of them. Then He showed them to the angels and said, "Inform Me of the names of these, if you are truthful."

Saheeh International