শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ৬০
সূরা আল-বাকারাহ, আয়াত ৬০ (২:৬০) - শব্দে শব্দে অর্থ
۞ وَإِذِ ٱسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِۦ فَقُلْنَا ٱضْرِب بِّعَصَاكَ ٱلْحَجَرَ ۖ فَٱنفَجَرَتْ مِنْهُ ٱثْنَتَا عَشْرَةَ عَيْنًا ۖ قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ ۖ كُلُوا۟ وَٱشْرَبُوا۟ مِن رِّزْقِ ٱللَّهِ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ
শব্দে শব্দে অর্থ
- وَإِذِএবং স্মরণ করো যখনAnd when
- ٱسْتَسْقَىٰপানি চাইলasked (for) water
- مُوسَىٰমুসাMusa
- لِقَوْمِهِۦতার জাতির জন্যfor his people
- فَقُلْنَاতখন আমরা বলেছিলাম[so] We said
- ٱضْرِب''আঘাত করStrike
- بِّعَصَاكَতোমার লাঠি দিয়েwith your staff
- ٱلْحَجَرَ ۖপাথরে''the stone
- فَٱنفَجَرَتْফলে ফেটে বের হলThen gushed forth
- مِنْهُতা থেকেfrom it
- ٱثْنَتَاবারটি(of)
- عَشْرَةَ(দশ)twelve
- عَيْنًۭا ۖঝর্ণাsprings
- قَدْনিশ্চয়ইIndeed
- عَلِمَচিনে নিলknew
- كُلُّপ্রত্যেকall
- أُنَاسٍۢ(গোত্রের) মানুষ(the) people
- مَّشْرَبَهُمْ ۖতাদের পানি পানের স্থানtheir drinking place
- كُلُوا۟''(বলা হল) তোমরা খাওEat
- وَٱشْرَبُوا۟ও তোমরা পান করোand drink
- مِنথেকেfrom
- رِّزْقِজীবিকা(the) provision (of)
- ٱللَّهِআল্লাহ্র (দেয়া)Allah
- وَلَاএবং নাand (do) not
- تَعْثَوْا۟তোমরা বিপর্যয় সৃষ্টি করোact wickedly
- فِىমধ্যেin
- ٱلْأَرْضِপৃথিবীরthe earth
- مُفْسِدِينَবিপর্যয় সৃষ্টিকারী হয়ে''spreading corruption
অনুবাদ
এবং যখন মূসা স্বীয় সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করেছিল তখন আমি বলেছিলামঃ তুমি স্বীয় লাঠি দ্বারা প্রস্তরে আঘাত কর, অনন্তর তা হতে দ্বাদশ প্রস্রবন বিনিঃসৃত হল, প্রত্যেকেই স্ব স্ব স্থান জেনে নিল, তোমরা আল্লাহর উপজীবিকা হতে আহার কর ও পান কর এবং পৃথিবীতে শান্তি ভঙ্গকারী রূপে বিচরণ করনা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর মূসা যখন নিজ জাতির জন্য পানি চাইল, তখন আমি বললাম, স্বীয় যষ্ঠির দ্বারা আঘাত কর পাথরের উপরে। অতঃপর তা থেকে প্রবাহিত হয়ে এল বারটি প্রস্রবণ। তাদের সব গোত্রই চিনে নিল নিজ নিজ ঘাট। আল্লাহর দেয়া রিযিক খাও, পান কর আর দুনিয়ার বুকে দাংগা-হাংগামা করে বেড়িও না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যখন মুসা নিজ সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করলো তখন আমি বললাম, ‘এ পাথরের উপর তোমার লাঠি দ্বারা আঘাত করো।’ তৎক্ষণাৎ এর ভিতর থেকে বারটি প্রস্রবণ প্রবাহিত হলো। প্রত্যেক গোত্র নিজ নিজ ঘাট (পান-স্থান) চিনে নিলো। (তোমরা) খাও এবং পান করো খোদা প্রদত্ত রিযক্ব এবং পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে বেড়িয়ো না।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And [recall] when Moses prayed for water for his people, so We said, "Strike with your staff the stone." And there gushed forth from it twelve springs, and every people [i.e., tribe] knew its watering place. "Eat and drink from the provision of Allāh, and do not commit abuse on the earth, spreading corruption."
Saheeh International