শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ৬২
সূরা আল-বাকারাহ, আয়াত ৬২ (২:৬২) - শব্দে শব্দে অর্থ
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلنَّصَـٰرَىٰ وَٱلصَّـٰبِـِٔينَ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَعَمِلَ صَـٰلِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
শব্দে শব্দে অর্থ
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱلَّذِينَযারাthose who
- ءَامَنُوا۟ঈমান এনেছেbelieved
- وَٱلَّذِينَকিংবা যারাand those who
- هَادُوا۟ইহুদী হয়েছেbecame Jews
- وَٱلنَّصَـٰرَىٰএবং খ্রিষ্টানand the Christians
- وَٱلصَّـٰبِـِٔينَও সাবীand the Sabians
- مَنْযে (কেউ)who
- ءَامَنَঈমান আনবেbelieved
- بِٱللَّهِআল্লাহ্র উপরin Allah
- وَٱلْيَوْمِও দিনেand the Day
- ٱلْـَٔاخِرِআখিরাতের[the] Last
- وَعَمِلَএবং কাজ করবেand did
- صَـٰلِحًۭاসৎrighteous deeds
- فَلَهُمْফলে তাদের জন্যso for them
- أَجْرُهُمْতাদের পুরস্কার (থাকবে)their reward
- عِندَকাছে(is) with
- رَبِّهِمْতাদের রবেরtheir Lord
- وَلَاএবং নাand no
- خَوْفٌভয় (থাকবে)fear
- عَلَيْهِمْতাদের জন্যon them
- وَلَاআর নাand not
- هُمْতারাthey
- يَحْزَنُونَদুঃখিত হবেwill grieve
অনুবাদ
নিশ্চয়ই মুসলিম, ইয়াহুদী, খৃষ্টান এবং সাবেঈন সম্প্রদায়, (এদের মধ্যে) যারা আল্লাহর প্রতি ও কিয়ামাতের প্রতি বিশ্বাস রাখে এবং ভাল কাজ করে, তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে, তাদের কোন প্রকার ভয় নেই এবং তারা চিন্তিতও হবেনা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদী, নাসারা ও সাবেঈন, (তাদের মধ্য থেকে) যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে তার সওয়াব তাদের পালনকর্তার কাছে। আর তাদের কোনই ভয়-ভীতি নেই, তারা দুঃখিতও হবে না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
নিশ্চয় ঈমানদারগণ, অনুরুপভাবে ইহুদী, খৃষ্টান ও তারকা-পূজারীদের মধ্যে যারা সত্য অন্তরে আল্লাহ্ ও শেষ দিনের উপর ঈমান এনেছে আর সৎ কাজ করে, তাদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে এবং তাদের জন্য না কোন ভয়-ভীতি আছে, না কোন প্রকার দুঃখ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Indeed, those who believed and those who were Jews or Christians or Sabeans [before Prophet Muḥammad (ﷺ)] - those [among them] who believed in Allāh and the Last Day and did righteousness - will have their reward with their Lord, and no fear will there be concerning them, nor will they grieve.
Saheeh International