শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ৭৩

সূরা আল-বাকারাহ, আয়াত ৭৩ (২:৭৩) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১ · পৃষ্ঠা ১১

فَقُلْنَا ٱضْرِبُوهُ بِبَعْضِهَا ۚ كَذَٰلِكَ يُحْىِ ٱللَّهُ ٱلْمَوْتَىٰ وَيُرِيكُمْ ءَايَـٰتِهِۦ لَعَلَّكُمْ تَعْقِلُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অতঃপর আমি বলেছিলামঃ ওর এক খন্ড দ্বারা তাকে আঘাত কর, এই রূপে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং স্বীয় নিদর্শনসমূহ প্রদর্শন করেন যাতে তোমরা হৃদয়ঙ্গম কর।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতঃপর আমি বললামঃ গরুর একটি খন্ড দ্বারা মৃতকে আঘাত কর। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তাঁর নিদর্শণ সমূহ প্রদর্শন করেন-যাতে তোমরা চিন্তা কর।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর আমি বললাম, ‘এ নিহত ব্যক্তির গায়ে ওই গাভীর একটা টুকরো নিক্ষেপ করো।’ আল্লাহ্‌ এভাবেই মৃতকে জীবিত করবেন এবং তোমাদেরকে আপন (কুদরতের) নিদর্শনসমূহ দেখাচ্ছেন, যাতে তোমরা উপলব্ধি করতে পারো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

So We said, "Strike him [i.e., the slain man] with part of it." Thus does Allāh bring the dead to life, and He shows you His signs that you might reason.

Saheeh International