শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ৭৫
সূরা আল-বাকারাহ, আয়াত ৭৫ (২:৭৫) - শব্দে শব্দে অর্থ
۞ أَفَتَطْمَعُونَ أَن يُؤْمِنُوا۟ لَكُمْ وَقَدْ كَانَ فَرِيقٌ مِّنْهُمْ يَسْمَعُونَ كَلَـٰمَ ٱللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُۥ مِنۢ بَعْدِ مَا عَقَلُوهُ وَهُمْ يَعْلَمُونَ
শব্দে শব্দে অর্থ
- أَفَتَطْمَعُونَতবে কি তোমরা আশা করDo you hope
- أَنযেthat
- يُؤْمِنُوا۟তারা ঈমান আনবেthey will believe
- لَكُمْতোমাদের (দাওয়াতে)[for] you
- وَقَدْঅথচ নিশ্চয়ইwhile indeed
- كَانَআছে(there) has been
- فَرِيقٌۭএকদলa party
- مِّنْهُمْতাদের মধ্যেof them
- يَسْمَعُونَ(যারা) শুনে(who used to) hear
- كَلَـٰمَ(কালাম) বাণী(the) words
- ٱللَّهِআল্লাহ্র(of) Allah
- ثُمَّপরেthen
- يُحَرِّفُونَهُۥতা তারা বিকৃত করেthey distort it
- مِنۢথেকেfrom
- بَعْدِএরপরafter
- مَاযা[what]
- عَقَلُوهُতা তারা বুঝেছিলthey understood it
- وَهُمْঅথচ তারাwhile they
- يَعْلَمُونَ(ভালভাবে) জানেওknow
অনুবাদ
তোমরা কি আশা কর যে, তোমাদের কথায় তারা ঈমান আনবে? অথচ তাদের মধ্যে এমন কতক লোক গত হয়েছে যারা আল্লাহর কালাম শুনত, অতঃপর উহা বুঝার পর উহাকে বিকৃত করত, অথচ তারা জানত।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
হে মুসলমানগণ, তোমরা কি আশা কর যে, তারা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের মধ্যে একদল ছিল, যারা আল্লাহর বাণী শ্রবণ করত; অতঃপর বুঝে-শুনে তা পরিবর্তন করে দিত এবং তারা তা অবগত ছিল।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর, হে মুসলমানগণ! তোমরা কি এ আশা পোষণ করো যে, এ ইহুদীগণ তোমাদেরকে বিশ্বাস করবে? আরা তাদের মধ্যকার একদল এমনই ছিলো যে, তারা আল্লাহ্র কালাম (বাণী) শুনতো অতঃপর বুঝার পর সেটাকে জেনেশুনে বিকৃত করতো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Do you covet [the hope, O believers], that they would believe for you while a party of them used to hear the words of Allāh and then distort it [i.e., the Torah] after they had understood it while they were knowing?
Saheeh International