শব্দে শব্দে কুরআন › সূরা আল-বাকারাহ › আয়াত ৭৬
সূরা আল-বাকারাহ, আয়াত ৭৬ (২:৭৬) - শব্দে শব্দে অর্থ
وَإِذَا لَقُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ قَالُوٓا۟ ءَامَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ قَالُوٓا۟ أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ ٱللَّهُ عَلَيْكُمْ لِيُحَآجُّوكُم بِهِۦ عِندَ رَبِّكُمْ ۚ أَفَلَا تَعْقِلُونَ
শব্দে শব্দে অর্থ
- وَإِذَاএবং যখনAnd when
- لَقُوا۟তারা মিলে (তাদের সাথে)they meet
- ٱلَّذِينَযারাthose who
- ءَامَنُوا۟ঈমান এনেছেbelieve[d]
- قَالُوٓا۟তারা বলেthey say
- ءَامَنَّا''আমরা ঈমান এনেছি''We have believed
- وَإِذَاএবং যখনBut when
- خَلَاমিলে গোপনেmeet in private
- بَعْضُهُمْতাদের কেউsome of them
- إِلَىٰসাথেwith
- بَعْضٍۢকারোsome (others)
- قَالُوٓا۟তারা বলেthey say
- أَتُحَدِّثُونَهُم''তাদেরকে তোমরা বলে দাও কিDo you tell them
- بِمَاঐ বিষয়ে যাwhat
- فَتَحَপ্রকাশ করেছেনhas
- ٱللَّهُআল্লাহ্Allah
- عَلَيْكُمْতোমাদের কাছেto you
- لِيُحَآجُّوكُمতোমাদের বিরুদ্ধে যেন প্রমাণ পেশ করতে পারেso that they argue with you
- بِهِۦতা দিয়েtherewith
- عِندَকাছেbefore
- رَبِّكُمْ ۚতোমাদের রবেরyour Lord
- أَفَلَاনা তবে কি?Then do (you) not
- تَعْقِلُونَতোমরা বুঝ''understand
অনুবাদ
যখন তারা মু’মিনদের সাথে মিলিত হয় তখন বলেঃ আমরা ঈমান এনেছি; আর যখন তাদের কেহ কারও (ইয়াহুদীর) নিকট গোপনে যায় তখন তারা বলেঃ তোমরা কি মুসলিমদেরকে এমন কথা বলে দাও যা আল্লাহ তোমাদের নিকট প্রকাশ করেছেন? পরিণামে তারা তোমাদেরকে তর্কে পরাজিত করবে (এই বলে) যে, এ বিষয়টি রবের নিকট হতে তোমাদের কিতাবে রয়েছে, তোমরা কি বুঝনা?
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যখন তারা মুসলমানদের সাথে মিলিত হয়, তখন বলেঃ আমরা মুসলমান হয়েছি। আর যখন পরস্পরের সাথে নিভৃতে অবস্থান করে, তখন বলে, পালনকর্তা তোমাদের জন্যে যা প্রকাশ করেছেন, তা কি তাদের কাছে বলে দিচ্ছ? তাহলে যে তারা এ নিয়ে পালকর্তার সামনে তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে। তোমরা কি তা উপলব্ধি কর না?
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যখন মুসলমানদের সাথে মিলতো তখন বলতো, ‘আমরা ঈমান এনেছি।’ আর যখন পরষ্পর আলাদাভাবে মিলিত হয় তখন বলে, ‘ওই জ্ঞান, যা আল্লাহ্ তোমাদের উপর খুলে দিয়েছেন তা কি মুসলমানদেরকে বলে দিচ্ছো? এতে করে তারা তোমাদের রবের দরবারে তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করবে। তোমাদের কি বুঝ-শক্তি নেই?’
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And when they meet those who believe, they say, "We have believed"; but when they are alone with one another, they say, "Do you talk to them about what Allāh has revealed to you so they can argue with you about it before your Lord?" Then will you not reason?
Saheeh International