শব্দে শব্দে কুরআন › সূরা ত্ব-হা › আয়াত ৯৬
সূরা ত্ব-হা, আয়াত ৯৬ (২০:৯৬) - শব্দে শব্দে অর্থ
قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَبْصُرُوا۟ بِهِۦ فَقَبَضْتُ قَبْضَةً مِّنْ أَثَرِ ٱلرَّسُولِ فَنَبَذْتُهَا وَكَذَٰلِكَ سَوَّلَتْ لِى نَفْسِى
শব্দে শব্দে অর্থ
- قَالَ(সামেরী) বললোHe said
- بَصُرْتُআমি দেখেছিI perceived
- بِمَاঐ বিষয়ে যাwhat
- لَمْনিnot
- يَبْصُرُوا۟তারা দেখেthey perceive
- بِهِۦসে সম্পর্কেin it
- فَقَبَضْتُঅতঃপর আমি মুঠিতে নিয়েছিso I took
- قَبْضَةًۭএক মুঠোa handful
- مِّنْহ'তেfrom
- أَثَرِপায়ের চিহ্ন(the) track
- ٱلرَّسُولِরাসূলের (অর্থাৎ জিবরাঈল বা মূসা আঃ)(of) the Messenger
- فَنَبَذْتُهَاঅতঃপর তা আমি ছুঁড়ে ফেলেছিthen threw it
- وَكَذَٰلِكَএবং এভাবেইand thus
- سَوَّلَتْউদ্বুদ্ধ করেছিলোsuggested
- لِىআমাকেto me
- نَفْسِىআমার মনmy soul
অনুবাদ
সে বললঃ আমি যা দেখেছিলাম তারা তা দেখেনি; অতঃপর আমি সেই দূতের পদচিহ্ন হতে এক মুষ্টি নিয়েছিলাম এবং আমি তা নিক্ষেপ করেছিলাম, আর আমার মন আমার জন্য শোভন করেছিল এইরূপ করা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
সে বললঃ আমি দেখলাম যা অন্যেরা দেখেনি। অতঃপর আমি সেই প্রেরিত ব্যক্তির পদচিহেߦ#2480; নীচ থেকে এক মুঠি মাটি নিয়ে নিলাম। অতঃপর আমি তা নিক্ষেপ করলাম। আমাকে আমার মন এই মন্ত্রণাই দিল।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
সে বললো, ‘আমি তাই দেখেছি যা লোকেরা দেখে নি; অতঃপর আমি এক মুষ্টি ভরে নিলাম ফিরিশ্তার পদচিহ্ন থেকে। অতঃপর তা নিক্ষেপ করলাম। এবং আমার মনে এটাই ভাল লেগেছে’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
He said, "I saw what they did not see, so I took a handful [of dust] from the track of the messenger and threw it, and thus did my soul entice me."
Saheeh International