শব্দে শব্দে কুরআন › সূরা আল-হাজ্জ › আয়াত ১১

সূরা আল-হাজ্জ, আয়াত ১১ (২২:১১) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৭ · পৃষ্ঠা ৩৩৩

وَمِنَ ٱلنَّاسِ مَن يَعْبُدُ ٱللَّهَ عَلَىٰ حَرْفٍ ۖ فَإِنْ أَصَابَهُۥ خَيْرٌ ٱطْمَأَنَّ بِهِۦ ۖ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ ٱنقَلَبَ عَلَىٰ وَجْهِهِۦ خَسِرَ ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةَ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْخُسْرَانُ ٱلْمُبِينُ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহর ইবাদাত করে দ্বিধার সাথে; তার মঙ্গল হলে তাতে তার চিত্ত প্রশস্ত হয় এবং কোন বিপর্যয় ঘটলে সে তার পূর্বাবস্থায় ফিরে যায়। সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়ায় ও আখিরাতে; এটাইতো সুস্পষ্ট ক্ষতি।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধা-দ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর এবাদত করে। যদি সে কল্যাণ প্রাপ্ত হয়, তবে এবাদতের উপর কায়েম থাকে এবং যদি কোন পরীক্ষায় পড়ে, তবে পূর্বাবস্থায় ফিরে যায়। সে ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত। এটাই প্রকাশ্য ক্ষতি

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং কিছু লোক আল্লাহ্‌র ইবাদত এক দিক (দ্বিধা-দ্বন্দ্ব)-এর উপর করে; অতঃপর যদি কোন কল্যাণ হয়ে যায়, তবে সে শান্তি লাভ করে এবং যদি কোন পরীক্ষা এসে পড়ে, তবে আপন মুখমণ্ডলের উপর ভয় করে ফিরে যায়। দুনিয়া ও আখিরাতে উভয়েরই ক্ষতি; এটাই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And of the people is he who worships Allāh on an edge. If he is touched by good, he is reassured by it; but if he is struck by trial, he turns on his face [to unbelief]. He has lost [this] world and the Hereafter. That is what is the manifest loss.

Saheeh International