শব্দে শব্দে কুরআন › সূরা আল-হাজ্জ › আয়াত ১৫

সূরা আল-হাজ্জ, আয়াত ১৫ (২২:১৫) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৭ · পৃষ্ঠা ৩৩৩

مَن كَانَ يَظُنُّ أَن لَّن يَنصُرَهُ ٱللَّهُ فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ فَلْيَمْدُدْ بِسَبَبٍ إِلَى ٱلسَّمَآءِ ثُمَّ لْيَقْطَعْ فَلْيَنظُرْ هَلْ يُذْهِبَنَّ كَيْدُهُۥ مَا يَغِيظُ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যে মনে করে, আল্লাহ কখনই দুনিয়া ও আখিরাতে সাহায্য করবেননা, সে আকাশের দিকে রজ্জু প্রলম্বিত করুক এবং এরপর কেটে দিক; অতঃপর দেখুক তার প্রচেষ্টা তাঁর আক্রোশের হেতু দূর করে কি না!

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

সে ধারণা করে যে, আল্লাহ কখনই ইহকালে ও পরকালে রাসূলকে সাহায্য করবেন না, সে একটি রশি আকাশ পর্যন্ত ঝুলিয়ে নিক; এরপর কেটে দিক; অতঃপর দেখুক তার এই কৌশল তার আক্রোশ দূর করে কিনা।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যে এ কথা মনে করে যে, আল্লাহ্‌ আপন নবীর সাহায্য করবেন না-দুনিয়ায় ও আখিরাতে; তার উচিত যেন উপরের দিকে একটা রজ্জু টানে, অতঃপর সে নিজেকে ফাসি দিয়ে দেয়, এরপর দেখে নেয় যে, তার এ চক্রান্ত কিছুমাত্র দূর করেছে কিনা ওই কথাকে যার প্রদাহ তার মধ্যে রয়েছে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Whoever should think that Allāh will not support him [i.e., Prophet Muḥammad (ﷺ)] in this world and the Hereafter - let him extend a rope to the ceiling, then cut off [his breath], and let him see: will his effort remove that which enrages [him]?

Saheeh International