শব্দে শব্দে কুরআন › সূরা আল-মু’মিনুন › আয়াত ৪১

সূরা আল-মু’মিনুন, আয়াত ৪১ (২৩:৪১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ১৮ · পৃষ্ঠা ৩৪৪

فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ بِٱلْحَقِّ فَجَعَلْنَـٰهُمْ غُثَآءً ۚ فَبُعْدًا لِّلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অতঃপর সত্য সত্যই এক বিকট শব্দ তাদেরকে আঘাত করল এবং আমি তাদেরকে তরঙ্গ তাড়িত আবর্জনা সদৃশ করে দিলাম; সুতরাং ধ্বংস হয়ে গেল যালিম সম্প্রদায়।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতঃপর সত্য সত্যই এক ভয়ংকর শব্দ তাদেরকে হতচকিত করল এবং আমি তাদেরকে বাত্যা-তাড়িত আবর্জনা সদৃশ করে দিলাম। অতঃপর ধ্বংস হোক পাপী সম্প্রদায়।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর তাদেরকে সত্য-সত্যই এক বিকট আওয়াজ পেয়ে বসেছে, অতঃপর আমি তাদেরকে খড়কুটায় পরিণত করে দিলাম, সুতরাং ধ্বংস হোক যালিম লোকেরা!

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

So the shriek seized them in truth, and We made them as [plant] stubble. Then away with the wrongdoing people.

Saheeh International