শব্দে শব্দে কুরআন › সূরা আল-মু’মিনুন › আয়াত ৫৩
সূরা আল-মু’মিনুন, আয়াত ৫৩ (২৩:৫৩) - শব্দে শব্দে অর্থ
فَتَقَطَّعُوٓا۟ أَمْرَهُم بَيْنَهُمْ زُبُرًا ۖ كُلُّ حِزْبٍۭ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ
শব্দে শব্দে অর্থ
- فَتَقَطَّعُوٓا۟কিন্তু (লোকেরা) বিভক্ত করলোBut they cut off
- أَمْرَهُمতাদের কাজকেtheir affair (of unity)
- بَيْنَهُمْতাদের মাঝেbetween them
- زُبُرًۭا ۖটুকরো টুকরো করে(into) sects
- كُلُّপ্রত্যেকeach
- حِزْبٍۭদলইfaction
- بِمَاযাin what
- لَدَيْهِمْকাছে তাদের (আছে)they have
- فَرِحُونَ(তা নিয়েই) আনন্দিতrejoicing
অনুবাদ
কিন্তু মানুষ নিজেদের মধ্যে তাদের দীনকে বহুধা বিভক্ত করেছে; প্রত্যেক দলই তাদের নিকট যা আছে তা নিয়েই সন্তুষ্ট।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অতঃপর মানুষ তাদের বিষয়কে বহুধা বিভক্ত করে দিয়েছে। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত হচ্ছে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর তাদের উম্মতগণ নিজেদের কাজ (ধর্ম) কে পরস্পরের মধ্যে টুকরো টুকরো করে ফেলেছে; প্রত্যেক দলই তাদের নিকট যা আছে তা নিয়ে আনন্দিত।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
But they [i.e., the people] divided their religion among them into portions [i.e., sects] - each faction, in what it has, rejoicing.
Saheeh International