শব্দে শব্দে কুরআন › সূরা আন্-নূর › আয়াত ১
সূরা আন্-নূর, আয়াত ১ (২৪:১) - শব্দে শব্দে অর্থ
سُورَةٌ أَنزَلْنَـٰهَا وَفَرَضْنَـٰهَا وَأَنزَلْنَا فِيهَآ ءَايَـٰتٍۭ بَيِّنَـٰتٍ لَّعَلَّكُمْ تَذَكَّرُونَ
শব্দে শব্দে অর্থ
- سُورَةٌ(এটা) একটি সূরাA Surah
- أَنزَلْنَـٰهَاতা আমরা অবতীর্ণ করেছিWe (have) sent it down
- وَفَرَضْنَـٰهَاও এর (বিধানকে) আমরা ফরজ করেছিand We (have) made it obligatory
- وَأَنزَلْنَاএবং আমরা অবতীর্ণ করেছিand We (have) revealed
- فِيهَآতার মধ্যেtherein
- ءَايَـٰتٍۭআয়াতসমূহVerses
- بَيِّنَـٰتٍۢসুস্পষ্টclear
- لَّعَلَّكُمْসম্ভবতঃ তোমরাso that you may
- تَذَكَّرُونَউপদেশ গ্রহণ করবেtake heed
অনুবাদ
এটি একটি সূরা, এটি আমি অবতীর্ণ করেছি এবং এর বিধানকে অবশ্য পালনীয় করেছি, এতে আমি অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াতসমূহ যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এটা একটা সূরা যা আমি নাযিল করেছি, এবং দায়িত্বে অপরিহার্য করেছি। এতে আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি, যাতে তোমরা স্মরণ রাখ।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এটা এক সূরা, যা আমি অবতীর্ণ করেছি এবং আমি সেটার বিধানাবলী অবশ্যই পালনীয় করেছি; আর আমি তাতে সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি, যাতে তোমরা মনোযোগ দাও।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
[This is] a sūrah which We have sent down and made [that within it] obligatory and revealed therein verses of clear evidence that you might remember.
Saheeh International