শব্দে শব্দে কুরআন › সূরা আন্‌-নূর › আয়াত ২

সূরা আন্‌-নূর, আয়াত ২ (২৪:২) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৮ · পৃষ্ঠা ৩৫০

ٱلزَّانِيَةُ وَٱلزَّانِى فَٱجْلِدُوا۟ كُلَّ وَٰحِدٍ مِّنْهُمَا مِا۟ئَةَ جَلْدَةٍ ۖ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌ فِى دِينِ ٱللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ ۖ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآئِفَةٌ مِّنَ ٱلْمُؤْمِنِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

ব্যভিচারিণী ও ব্যভিচারী - নারী ও পুরুষ প্রত্যেককে একশ’ কশাঘাত করবে, আল্লাহর বিধান কার্যকরী করতে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও; মু’মিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

ব্যভিচারিণী নারী ব্যভিচারী পুরুষ; তাদের প্রত্যেককে একশ’ করে বেত্রাঘাত কর। আল্লাহর বিধান কার্যকর কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাক। মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যেই নারী ব্যভিচারিণী হয় এবং যে পুরুষ (হয় ব্যভিচারী) তবে তাদের প্রত্যেককে একশ’ কশা ঘাত করো এবং তোমাদের যেন তাদের প্রতি দয়া না আসে আল্লাহ্‌র দ্বীনে যদি তোমরা ঈমান এনে থাকো আল্লাহ্‌ ও শেষ দিবসের উপর, এবং উচিত যে, তাদের শাস্তির সময় মুসলমানদের একটা দল উপস্থিত থাকবে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

The [unmarried] woman or [unmarried] man found guilty of sexual intercourse - lash each one of them with a hundred lashes, and do not be taken by pity for them in the religion [i.e., law] of Allāh, if you should believe in Allāh and the Last Day. And let a group of the believers witness their punishment.

Saheeh International