শব্দে শব্দে কুরআন › সূরা আন্‌-নূর › আয়াত ৪১

সূরা আন্‌-নূর, আয়াত ৪১ (২৪:৪১) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৮ · পৃষ্ঠা ৩৫৫

أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ يُسَبِّحُ لَهُۥ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱلطَّيْرُ صَـٰٓفَّـٰتٍ ۖ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهُۥ وَتَسْبِيحَهُۥ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِمَا يَفْعَلُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তুমি কি দেখনা যে, আকাশমন্ডলী ও পৃথিবীতে যারা আছে তারা এবং উড্ডীয়মান বিহংগকূল আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে? তারা প্রত্যেকেই জানে তাঁর যোগ্য প্রার্থনা এবং পবিত্রতা ও মহিমা ঘোষণার পদ্ধতি এবং তারা যা করে সেই বিষয়ে আল্লাহ সম্যক অবগত।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তুমি কি দেখ না যে, নভোমন্ডল ও ভূমন্ডলে যারা আছে, তারা এবং উড়ন্ত পক্ষীকুল তাদের পাখা বিস্তার করতঃ আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে? প্রত্যেকেই তার যোগ্য এবাদত এবং পবিত্রতা ও মহিমা ঘোষণার পদ্ধতি জানে। তারা যা করে, আল্লাহ সে বিষয়ে সম্যক জ্ঞাত।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আপনি কি দেখেন নি যে, আল্লাহ্‌র পবিত্রতা ঘোষণা করে যা কিছু আসমানসমূহে ও যমীনে রয়েছে এবং পাখীকুল পাখা সম্প্রসারিত করে? সবাই জেনে রেখেছে আপন নামায ও আপন পবিত্রতা ঘোষণার পদ্ধতি এবং আল্লাহ্‌ তাদের কর্মসমূহ জানেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Do you not see that Allāh is exalted by whomever is within the heavens and the earth and [by] the birds with wings spread [in flight]? Each [of them] has known his [means of] prayer and exalting [Him], and Allāh is Knowing of what they do.

Saheeh International