শব্দে শব্দে কুরআন › সূরা আন্‌-নূর › আয়াত ৬

সূরা আন্‌-নূর, আয়াত ৬ (২৪:৬) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ১৮ · পৃষ্ঠা ৩৫০

وَٱلَّذِينَ يَرْمُونَ أَزْوَٰجَهُمْ وَلَمْ يَكُن لَّهُمْ شُهَدَآءُ إِلَّآ أَنفُسُهُمْ فَشَهَـٰدَةُ أَحَدِهِمْ أَرْبَعُ شَهَـٰدَٰتٍۭ بِٱللَّهِ ۙ إِنَّهُۥ لَمِنَ ٱلصَّـٰدِقِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এবং যারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ব্যতীত তাদের কোন সাক্ষী নেই, তাদের প্রত্যেকের সাক্ষ্য এই হবে যে, সে আল্লাহর নামে চার বার শপথ করে বলবে যে, সে অবশ্যই সত্যবাদী।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এবং যারা তাদের স্ত্রীদের প্রতি অপবাদ আরোপ করে এবং তারা নিজেরা ছাড়া তাদের কোন সাক্ষী নেই, এরূপ ব্যক্তির সাক্ষ্য এভাবে হবে যে, সে আল্লাহর কসম খেয়ে চারবার সাক্ষ্য দেবে যে, সে অবশ্যই সত্যবাদী।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আর ওই সব লোক, যারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ দেয়, এবং তাদের নিকট নিজেদের বর্ণনা ছাড়া অন্য কোন সাক্ষী থাকে না, তবে (তাদের মধ্যে) এমন কোন ব্যক্তির সাক্ষ্য এ হবে যে, সে চারবার সাক্ষ্য দেবে আল্লাহ্‌র নামে এ মর্মে যে, সে সত্যবাদী।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And those who accuse their wives [of adultery] and have no witnesses except themselves - then the witness of one of them [shall be] four testimonies [swearing] by Allāh that indeed, he is of the truthful.

Saheeh International