শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাসাস › আয়াত ৭৫
সূরা আল-কাসাস, আয়াত ৭৫ (২৮:৭৫) - শব্দে শব্দে অর্থ
وَنَزَعْنَا مِن كُلِّ أُمَّةٍ شَهِيدًا فَقُلْنَا هَاتُوا۟ بُرْهَـٰنَكُمْ فَعَلِمُوٓا۟ أَنَّ ٱلْحَقَّ لِلَّهِ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ
শব্দে শব্দে অর্থ
- وَنَزَعْنَاবের করে আনবো আমরাAnd We will draw forth
- مِنহ'তেfrom
- كُلِّপ্রত্যেকevery
- أُمَّةٍۢজাতিnation
- شَهِيدًۭاএকজন সাক্ষীa witness
- فَقُلْنَاঅতঃপর আমরা বলবোand We will say
- هَاتُوا۟তোমরা উপস্হিত করোBring
- بُرْهَـٰنَكُمْপ্রমাণ তোমাদেরyour proof
- فَعَلِمُوٓا۟তখন তারা জানবেThen they will know
- أَنَّযেthat
- ٱلْحَقَّপ্রকৃত সত্য (এটাই যে)the truth
- لِلَّهِ(ইলাহ হওয়ার অধিকার) জন্যে আল্লাহরই(is) for Allah
- وَضَلَّএবং উধাও হয়ে যাবেand (will be) lost
- عَنْهُمহ'তে তাদেরfrom them
- مَّاযাwhat
- كَانُوا۟তারা ছিলো তারা মিথ্যাthey used (to)
- يَفْتَرُونَরটনা করতোinvent
অনুবাদ
প্রত্যেক সম্প্রদায় হতে আমি একজন সাক্ষী আলাদা করব এবং বলবঃ তোমাদের প্রমাণ উপস্থিত কর। তখন তারা জানতে পারবে, মা‘বূদ হবার অধিকার আল্লাহরই এবং তারা যা উদ্ভাবন করত তা তাদের নিকট হতে অন্তর্হিত হবে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
প্রত্যেক সম্প্রদায় থেকে আমি একজন সাক্ষী আলাদা করব; অতঃপর বলব, তোমাদের প্রমাণ আন। তখন তারা জানতে পারবে যে, সত্য আল্লাহর এবং তারা যা গড়ত, তা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং প্রত্যেক সম্প্রদায় থেকে আমি একজন সাক্ষী বের করে বলবো, ‘তোমাদের প্রমাণ হাযির করো’। তখন তারা জানতে পারবে যে, হক্ব আল্লাহ্রই এবং তাদের নিকট থেকে হারিয়ে যাবে যেসব বানোয়াট তারা করতো’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And We will extract from every nation a witness and say, "Produce your proof," and they will know that the truth belongs to Allāh, and lost from them is that which they used to invent.
Saheeh International