শব্দে শব্দে কুরআন › সূরা আল-কাসাস › আয়াত ৮৮

সূরা আল-কাসাস, আয়াত ৮৮ (২৮:৮৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২০ · পৃষ্ঠা ৩৯৬

وَلَا تَدْعُ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ ۘ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۚ كُلُّ شَىْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَهُۥ ۚ لَهُ ٱلْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তুমি আল্লাহর সাথে অন্য ইলাহকে ডেকনা, তিনি ছাড়া অন্য কোন ইলাহ নেই। আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংসশীল। বিধান তাঁরই এবং তাঁরই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন না। তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু ধবংস হবে। বিধান তাঁরই এবং তোমরা তাঁরই কাছে প্রত্যাবর্তিত হবে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আল্লাহ্‌র সাথে অন্য উপাস্যের পূজা করো না’ তিনি ব্যতীত অন্য কোন খোদা নেই; প্রত্যেক কিছু ধ্বংসশীল তারই সত্তা ব্যতীত। নির্দেশ তারই এবং তারই প্রতি ফিরে যাবে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And do not invoke with Allāh another deity. There is no deity except Him. Everything will be destroyed except His Face. His is the judgement, and to Him you will be returned.

Saheeh International