শব্দে শব্দে কুরআন › সূরা আল-'আনকাবূত › আয়াত ২৭

সূরা আল-'আনকাবূত, আয়াত ২৭ (২৯:২৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২০ · পৃষ্ঠা ৩৯৯

وَوَهَبْنَا لَهُۥٓ إِسْحَـٰقَ وَيَعْقُوبَ وَجَعَلْنَا فِى ذُرِّيَّتِهِ ٱلنُّبُوَّةَ وَٱلْكِتَـٰبَ وَءَاتَيْنَـٰهُ أَجْرَهُۥ فِى ٱلدُّنْيَا ۖ وَإِنَّهُۥ فِى ٱلْـَٔاخِرَةِ لَمِنَ ٱلصَّـٰلِحِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আমি ইবরাহীমকে দান করলাম ইসহাক ও ইয়াকূব এবং তার বংশধরদের জন্য স্থির করলাম নবুওয়াত ও কিতাব এবং আমি তাকে পুরষ্কৃত করেছিলাম দুনিয়ায় এবং আখিরাতেও। নিশ্চয়ই সে হবে সৎকর্মপরায়ণদের অন্যতম।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব, তাঁর বংশধরদের মধ্যে নবুওয়ত ও কিতাব রাখলাম এবং দুনিয়াতে তাঁকে পুরস্কৃত করলাম। নিশ্চয় পরকালে ও সে সৎলোকদর অন্তর্ভূক্ত হবে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আমি তাকে ইসহাক্ব ও ইয়া’ক্বূবকে দান করেছি এবং আমি তার বংশধরদের মধ্যে নুবূয়ত ও কিতাব রেখেছি; আর আমি দুনিয়ার মধ্যে এর প্রতিদান তাকে দান করেছি এবং নিশ্চয় সে আখিরাতে আমার একান্ত নৈকট্যের উপযোগী বান্দাদের অন্তর্ভুক্ত।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And We gave to him Isaac and Jacob and placed in his descendants prophethood and scripture. And We gave him his reward in this world, and indeed, he is in the Hereafter among the righteous.

Saheeh International