শব্দে শব্দে কুরআন › সূরা আল-'ইমরান › আয়াত ৩৫
সূরা আল-'ইমরান, আয়াত ৩৫ (৩:৩৫) - শব্দে শব্দে অর্থ
إِذْ قَالَتِ ٱمْرَأَتُ عِمْرَٰنَ رَبِّ إِنِّى نَذَرْتُ لَكَ مَا فِى بَطْنِى مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّىٓ ۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
শব্দে শব্দে অর্থ
- إِذْ(স্মরণ কর)যখনWhen
- قَالَتِবলেছিল[she] said
- ٱمْرَأَتُস্ত্রী(the) wife
- عِمْرَٰنَইমরানের(of) Imran
- رَبِّ''হে আমার রবMy Lord
- إِنِّىনিশ্চয় আমিIndeed, I
- نَذَرْتُউৎসর্গ করেছি[I] vowed
- لَكَতোমার জন্যto You
- مَاযাwhat
- فِىমধ্যে আছে(is) in
- بَطْنِىআমার পেটেmy womb
- مُحَرَّرًۭا(তোমারই কাজে) মুক্তdedicated
- فَتَقَبَّلْঅতএব তুমি কবুল করso accept
- مِنِّىٓ ۖআমার থেকেfrom me
- إِنَّكَতুমি নিশ্চয়Indeed, You
- أَنتَতুমিইYou
- ٱلسَّمِيعُসবকিছুই শোন(are) the All-Hearing
- ٱلْعَلِيمُসবকিছুই জানthe All-Knowing
অনুবাদ
যখন ইমরান-পত্নী নিবেদন করল, হে আমার রাব্ব! নিশ্চয়ই আমার গর্ভে যা রয়েছে তা আমি মুক্ত করে আপনার উদ্দেশে উৎসর্গ করলাম, সুতরাং আপনি আমা হতে তা গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি শ্রবণকারী, মহাজ্ঞানী।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এমরানের স্ত্রী যখন বললো-হে আমার পালনকর্তা! আমার গর্ভে যা রয়েছে আমি তাকে তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত রেখে। আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও, নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞাত।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
যখন ইমরানের স্ত্রী আরয করলো, ‘হে আমার রব, আমি তোমার জন্য মান্নত করেছি যা আমার গর্ভে রয়েছে যে, একান্ত তোমারই সেবায় থাকবে। সুতরাং তুমি আমার নিকট থেকে কবুল করে নাও। নিঃসন্দেহে, তুমিই শ্রোতা, জ্ঞাতা।’
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
[Mention, O Muḥammad], when the wife of ʿImrān said, "My Lord, indeed I have pledged to You what is in my womb, consecrated [for Your service], so accept this from me. Indeed, You are the Hearing, the Knowing."
Saheeh International