শব্দে শব্দে কুরআন › সূরা আর-রুম › আয়াত ৩৩

সূরা আর-রুম, আয়াত ৩৩ (৩০:৩৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২১ · পৃষ্ঠা ৪০৮

وَإِذَا مَسَّ ٱلنَّاسَ ضُرٌّ دَعَوْا۟ رَبَّهُم مُّنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَآ أَذَاقَهُم مِّنْهُ رَحْمَةً إِذَا فَرِيقٌ مِّنْهُم بِرَبِّهِمْ يُشْرِكُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

মানুষকে যখন দুঃখ-দৈন্য স্পর্শ করে তখন তারা বিশুদ্ধ চিত্তে তাদের রাববকে ডাকে, অতঃপর তিনি যখন তাদেরকে স্বীয় অনুগ্রহ আস্বাদন করান তখন তাদের এক দল তাদের রবের সাথে শরীক করে –

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

মানুষকে যখন দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন তারা তাদের পালনকর্তাকে আহবান করে তাঁরই অভিমুখী হয়ে। অতঃপর তিনি যখন তাদেরকে রহমতের স্বাদ আস্বাদন করান, তখন তাদের একদল তাদের পালনকর্তার সাথে শিরক করতে থাকে,

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন মানুষকে দুঃখ-দৈন্য স্পর্শ করে, তখন আপন রবকে ডাকে- তারই প্রতি প্রত্যাবর্তনকারী হয়ে; অতঃপর যখন তাদেরকে তার নিকট থেকে রহমতের স্বাদ দান করেন, তখনই তাদের মধ্য থেকে একদল আপন রবের শরীক স্থির করতে আরম্ভ করে,

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And when adversity touches the people, they call upon their Lord, turning in repentance to Him. Then when He lets them taste mercy from Him, at once a party of them associate others with their Lord,

Saheeh International