শব্দে শব্দে কুরআন › সূরা লুকমান › আয়াত ৩২

সূরা লুকমান, আয়াত ৩২ (৩১:৩২) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২১ · পৃষ্ঠা ৪১৪

وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَٱلظُّلَلِ دَعَوُا۟ ٱللَّهَ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ فَلَمَّا نَجَّىٰهُمْ إِلَى ٱلْبَرِّ فَمِنْهُم مُّقْتَصِدٌ ۚ وَمَا يَجْحَدُ بِـَٔايَـٰتِنَآ إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যখন তরঙ্গ তাদেরকে আচ্ছন্ন করে মেঘচ্ছায়ার মত তখন তারা আল্লাহকে ডাকে বিশুদ্ধ চিত্তে। কিন্তু যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছান তখন তাদের কেহ কেহ সরল পথে থাকে। শুধু বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ ব্যক্তিই তাঁর নির্দেশাবলী অস্বীকার করে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যখন তাদেরকে মেঘমালা সদৃশ তরংগ আচ্ছাদিত করে নেয়, তখন তারা খাঁটি মনে আল্লাহকে ডাকতে থাকে। অতঃপর তিনি যখন তাদেরকে স্থলভাগের দিকে উদ্ধার করে আনেন, তখন তাদের কেউ কেউ সরল পথে চলে। কেবল মিথ্যাচারী, অকৃতজ্ঞ ব্যক্তিই আমার নিদর্শনাবলী অস্বীকার করে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন তাদের উপর এসে পড়ে কোন ঢেউ পর্বতমালার মতো, তখন আল্লাহ্‌কে ডাকে শুধু তারই উপর দৃঢ় বিশ্বাস রেখে। অতঃপর যখন তাদেরকে স্থলের দিকে রক্ষা করে নিয়ে আসেন, তখন তাদের মধ্যে কেউ কেউ সরল পথে থাকে। আর আমার নিদর্শনাবলী অস্বীকার করবে কেবল প্রত্যেক চরম বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ ব্যক্তিই।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And when waves come over them like canopies, they supplicate Allāh, sincere to Him in religion [i.e., faith]. But when He delivers them to the land, there are [some] of them who are moderate [in faith]. And none rejects Our signs except everyone treacherous and ungrateful.

Saheeh International