শব্দে শব্দে কুরআন › সূরা লুকমান › আয়াত ৩৩

সূরা লুকমান, আয়াত ৩৩ (৩১:৩৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২১ · পৃষ্ঠা ৪১৪

يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُوا۟ رَبَّكُمْ وَٱخْشَوْا۟ يَوْمًا لَّا يَجْزِى وَالِدٌ عَن وَلَدِهِۦ وَلَا مَوْلُودٌ هُوَ جَازٍ عَن وَالِدِهِۦ شَيْـًٔا ۚ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

হে লোকসকল! তোমরা তোমাদের রাববকে ভয় কর এবং ভয় কর সেই দিনের যখন পিতা সন্তানের কোন উপকারে আসবেনা এবং সন্তানও কোন উপকারে আসবেনা তার পিতার। নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

হে মানব জাতি! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর এবং ভয় কর এমন এক দিবসকে, যখন পিতা পুত্রের কোন কাজে আসবে না এবং পুত্রও তার পিতার কোন উপকার করতে পারবে না। নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। অতএব, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয় এবং আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তানও যেন তোমাদেরকে প্রতারিত না করে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

হে লোকেরা! আপন রবকে ভয় করো এবং ওই দিনকে ভয় করো, যেদিন কোন পিতা আপন সন্তানের উপকারে আসবে না এবং না কোন উপযুক্ত সন্তান তার পিতার কোন উপকারে আসবে। নিশ্চয় আল্লাহ্‌র প্রতিশ্রুতি সত্য। সুতরাং তোমাদেরকে যেন কিছুতেই প্রতারিত না করে পার্থিব জীবন। এবং কিছুতেই যেন তোমাদেরকে আল্লাহ্‌র সহনশীলতার সুবাদে প্রবঞ্চিত না করে ওই বড় প্রবঞ্চক।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

O mankind, fear your Lord and fear a Day when no father will avail his son, nor will a son avail his father at all. Indeed, the promise of Allāh is truth, so let not the worldly life delude you and be not deceived about Allāh by the Deceiver [i.e., Satan].

Saheeh International