শব্দে শব্দে কুরআন › সূরা সাবা › আয়াত ২২

সূরা সাবা, আয়াত ২২ (৩৪:২২) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২২ · পৃষ্ঠা ৪৩০

قُلِ ٱدْعُوا۟ ٱلَّذِينَ زَعَمْتُم مِّن دُونِ ٱللَّهِ ۖ لَا يَمْلِكُونَ مِثْقَالَ ذَرَّةٍ فِى ٱلسَّمَـٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ وَمَا لَهُمْ فِيهِمَا مِن شِرْكٍ وَمَا لَهُۥ مِنْهُم مِّن ظَهِيرٍ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তুমি বলঃ তোমরা আহবান কর তাদেরকে যাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে মা‘বূদ মনে করতে। তারা আকাশমন্ডলী ও পৃথিবীতে অণু পরিমান কোনো কিছুর মালিক নয় এবং এতদুভয়ে তাদের কোন অংশ নেই এবং না তাঁরা সাহায্যকারী।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

বলুন, তোমরা তাদেরকে আহবান কর, যাদেরকে উপাস্য মনে করতে আল্লাহ ব্যতীত। তারা নভোমন্ডল ও ভূ-মন্ডলের অনু পরিমাণ কোন কিছুর মালিক নয়, এতে তাদের কোন অংশও নেই এবং তাদের কেউ আল্লাহর সহায়কও নয়।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আপনি বলুন, ‘আহ্বান করো তাদেরকে, যাদেরকে আল্লাহ্‌ ব্যতীত মনে করে বসেছো। তারা অণু পরিমাণেরও মালিক নয় আসমানসমূহে এবং না যমীনে; আর না তাদের ওই দু’টির মধ্যে কোন অংশ আছে এবং না তাদের মধ্যে কেউ আল্লাহ্‌র সাহায্যকারী’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Say, [O Muḥammad], "Invoke those you claim [as deities] besides Allāh." They do not possess an atom's weight [of ability] in the heavens or on the earth, and they do not have therein any partnership [with Him], nor is there for Him from among them any assistant.

Saheeh International