শব্দে শব্দে কুরআন › সূরা সাবা › আয়াত ৩৩

সূরা সাবা, আয়াত ৩৩ (৩৪:৩৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২২ · পৃষ্ঠা ৪৩২

وَقَالَ ٱلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ بَلْ مَكْرُ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ إِذْ تَأْمُرُونَنَآ أَن نَّكْفُرَ بِٱللَّهِ وَنَجْعَلَ لَهُۥٓ أَندَادًا ۚ وَأَسَرُّوا۟ ٱلنَّدَامَةَ لَمَّا رَأَوُا۟ ٱلْعَذَابَ وَجَعَلْنَا ٱلْأَغْلَـٰلَ فِىٓ أَعْنَاقِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۚ هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا۟ يَعْمَلُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যাদেরকে দুর্বল মনে করা হত তারা ক্ষমতাদর্পীদেরকে বলবেঃ প্রকৃত পক্ষে তোমরাইতো দিন-রাত চক্রান্তে লিপ্ত ছিলে, আমাদেরকে নির্দেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে অমান্য করি এবং তাঁর শরীক স্থাপন করি। যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন তারা অনুতাপ গোপন রাখবে এবং আমি কাফিরদের গলদেশে শৃংখল পরিয়ে দিব। তারা যা করত তারই প্রতিফল তাদেরকে দেয়া হবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

দুর্বলরা অহংকারীদেরকে বলবে, বরং তোমরাই তো দিবারাত্রি চক্রান্ত করে আমাদেরকে নির্দেশ দিতে যেন আমরা আল্লাহকে না মানি এবং তাঁর অংশীদার সাব্যস্ত করি তারা যখন শাস্তি দেখবে, তখন মনের অনুতাপ মনেই রাখবে। বস্তুতঃ আমি কাফেরদের গলায় বেড়ী পরাব। তারা সে প্রতিফলই পেয়ে থাকে যা তারা করত।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং ওই সব লোক, যারা চাপের মুখে ছিল, তারা ওই সব লোকদের বলবে যারা ক্ষমতাদর্পী ছিলো, ‘বরং রাত দিনের চক্রান্ত ছিলো, যখন তোমরা আমাদেরকে নির্দেশ দিচ্ছিলে যেন আল্লাহ্‌কে অস্বীকার করি এবং তার সমকক্ষ স্থির করি’। আর মনে মনে অনুশোচনা করতে লাগলো যখন শাস্তি দেখতে পেলো। এবং আমি শৃঙ্খল পরিয়েছি তাদের ঘাড়সমূহে, যারা অস্বীকারকারী ছিলো। তারা কী প্রতিফল পাবে। কিন্তু তাই পাবে, যা কিছু তারা করতো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Those who were oppressed will say to those who were arrogant, "Rather, [it was your] conspiracy of night and day when you were ordering us to disbelieve in Allāh and attribute to Him equals." But they will [all] confide regret when they see the punishment; and We will put shackles on the necks of those who disbelieved. Will they be recompensed except for what they used to do?

Saheeh International