শব্দে শব্দে কুরআন › সূরা সাবা › আয়াত ৫৪
সূরা সাবা, আয়াত ৫৪ (৩৪:৫৪) - শব্দে শব্দে অর্থ
وَحِيلَ بَيْنَهُمْ وَبَيْنَ مَا يَشْتَهُونَ كَمَا فُعِلَ بِأَشْيَاعِهِم مِّن قَبْلُ ۚ إِنَّهُمْ كَانُوا۟ فِى شَكٍّ مُّرِيبٍۭ
শব্দে শব্দে অর্থ
- وَحِيلَএবং অন্তরাল করা হবেAnd a barrier will be placed
- بَيْنَهُمْমাঝে তাদেরbetween them
- وَبَيْنَও মাঝে (ঐসব জিনিসের)and between
- مَاযাwhat
- يَشْتَهُونَতারা বাসনা করবে (অর্থাৎ তা হ'তে বঞ্চিত করা হবে)they desire
- كَمَاযেমনas
- فُعِلَকরা হয়েছিলোwas done
- بِأَشْيَاعِهِمসাথে তাদের (একমনা) দলগুলোর (ক্ষেত্রে)with their kind
- مِّنথেকেbefore
- قَبْلُ ۚপূর্বbefore
- إِنَّهُمْনিশ্চয়ই তারাIndeed, they
- كَانُوا۟তারা ছিলোwere
- فِىমধ্যেin
- شَكٍّۢসন্দেহেরdoubt
- مُّرِيبٍۭবিভ্রান্তিকরdisquieting
অনুবাদ
তাদের ও তাদের প্রবৃত্তির মাঝে অন্তরাল করা হয়েছে, যেমন পূর্বে করা হয়েছিল তাদের সমপন্থীদের ক্ষেত্রে। তারা ছিল বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তাদের ও তাদের বাসনার মধ্যে অন্তরাল হয়ে গেছে, যেমন-তাদের সতীর্থদের সাথেও এরূপ করা হয়েছে, যারা তাদের পূর্বে ছিল। তারা ছিল বিভ্রান্তিকর সন্দেহে পতিত।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং রুখে দেওয়া হয়েছে তাদের মধ্যে ও সেটার মধ্যে যা তারা কামনা করে, যেমনিভাবে তাদের পূর্ববর্তী সম্প্রদায়গুলোর সাথে করা হয়েছিলো। নিশ্চয় তারা প্রতারণাকারী সন্দেহের মধ্যে ছিলো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And prevention will be placed between them and what they desire, as was done with their kind before. Indeed, they were in disquieting doubt [i.e., denial].
Saheeh International