শব্দে শব্দে কুরআন › সূরা ফাত্বির › আয়াত ৩৭

সূরা ফাত্বির, আয়াত ৩৭ (৩৫:৩৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২২ · পৃষ্ঠা ৪৩৮

وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَآ أَخْرِجْنَا نَعْمَلْ صَـٰلِحًا غَيْرَ ٱلَّذِى كُنَّا نَعْمَلُ ۚ أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَآءَكُمُ ٱلنَّذِيرُ ۖ فَذُوقُوا۟ فَمَا لِلظَّـٰلِمِينَ مِن نَّصِيرٍ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

সেখানে তারা আর্তনাদ করে বলবেঃ হে আমাদের রাবব! আমাদেরকে নিস্কৃতি দিন, আমরা সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা করবনা। আল্লাহ বলবেনঃ আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে, তখন কেহ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারতে? তোমাদের নিকটতো সতর্ককারীরাও এসেছিল। সুতরাং শাস্তি আস্বাদন কর; যালিমদের কোন সাহায্যকারী নেই।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

সেখানে তারা আর্ত চিৎকার করে বলবে, হে আমাদের পালনকর্তা, বের করুন আমাদেরকে, আমরা সৎকাজ করব, পূর্বে যা করতাম, তা করব না। (আল্লাহ বলবেন) আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি, যাতে যা চিন্তা করার বিষয় চিন্তা করতে পারতে? উপরন্তু তোমাদের কাছে সতর্ককারীও আগমন করেছিল। অতএব আস্বাদন কর। জালেমদের জন্যে কোন সাহায্যকারী নেই।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং তারা তাতে আর্তনাদ করে বলতে থাকবে, ‘হে আমাদের রব! আমাদেরকে বের করো যেন আমরা সৎকাজ করি, সেটারই বিপরীত, যা আমরা পূর্বে করতাম। আমি কি তোমাদেরকে ওই জীবন দান করিনি, যাতে অনুধাবন করতো যার অনুধাবন ক্ষমতা আছে এবং সতর্ককারী তোমাদের নিকট তাশরীফ এনেছিলেন। সুতরাং এখন স্বাদ গ্রহণ করো; যেহেতু যালিমদের কোন সাহায্যকারী নেই।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And they will cry out therein, "Our Lord, remove us; we will do righteousness - other than what we were doing!" But did We not grant you life enough for whoever would remember therein to remember, and the warner had come to you? So taste [the punishment], for there is not for the wrongdoers any helper.

Saheeh International