শব্দে শব্দে কুরআন › সূরা ফাত্বির › আয়াত ৯

সূরা ফাত্বির, আয়াত ৯ (৩৫:৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২২ · পৃষ্ঠা ৪৩৫

وَٱللَّهُ ٱلَّذِىٓ أَرْسَلَ ٱلرِّيَـٰحَ فَتُثِيرُ سَحَابًا فَسُقْنَـٰهُ إِلَىٰ بَلَدٍ مَّيِّتٍ فَأَحْيَيْنَا بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا ۚ كَذَٰلِكَ ٱلنُّشُورُ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আল্লাহই বায়ু প্রেরণ করে তা দ্বারা মেঘমালা সঞ্চালিত করেন। অতঃপর আমি তা নির্জীব ভূ-খন্ডের দিকে পরিচালিত করি, অতঃপর আমি ওটা দ্বারা ধরিত্রীকে ওর মৃত্যুর পর সঞ্জীবিত করি। পুনরুত্থান এ রূপেই হবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আল্লাহই বায়ু প্রেরণ করেন, অতঃপর সে বায়ু মেঘমালা সঞ্চারিত করে। অতঃপর আমি তা মৃত ভূ-খন্ডের দিকে পরিচালিত করি, অতঃপর তদ্বারা সে ভূ-খন্ডকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করে দেই। এমনিভাবে হবে পুনরুত্থান।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আল্লাহ্‌, যিনি বায়ু প্রেরণ করেন, যা মেঘমালাকে সঞ্চালিত করে। অতঃপর আমি সেটাকে কোন নির্জীব শহরের দিকে পরিচালিত করি তারপর, তা দ্বারা আমি যমীনকে জীবন দান করি সেটার মৃত্যুর পর। এ রূপেই হচ্ছে হাশরে পুনরুত্থান।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And it is Allāh who sends the winds, and they stir the clouds, and We drive them to a dead land and give life thereby to the earth after its lifelessness. Thus is the resurrection.

Saheeh International